এক্সপ্লোর

AUS vs PAK: প্যাভিলিয়নে ওয়ার্নার, স্মিথ, অর্ধশতরানের সামনে লাবুশেন, প্রথম দিনের শেষে অজিদের স্কোর ১৮৭/৩

AUS vs PAK, 2nd Test: এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক শান মাসুদ। ওপেনিংয়ে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। 

মেলবোর্ন: সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অজিরা। আজ থেকে পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৭ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। টপ অর্ডার ফিরে গেলেও ক্রিজে আছেন মার্নাস লাবুশেন। তিনি ৪৪ রান করে অপরাজিত রয়েছেন। অন্যদিকে তাঁর সঙ্গ দিচ্ছেন ট্রাভিস হেড (Travis Head)। তিনি ৯ রান করে ক্রিজে আছেন। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক শান মাসুদ। ওপেনিংয়ে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। নিজের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছেন ওয়ার্নার। আগের টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। এদিন অবশ্য ভাল শুরু করেও ৩৮ রান করে ফিরতে হয় তাঁকে। আগা সালমনের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। উসমান খাওয়াজা যদিও ছন্দে ছিলেন এদিনও। তাঁক নিয়ে সম্প্রতি বিতর্ক হচ্ছে। কাল ব্যান্ডে শান্তির বার্তা দিতে গিয়ে আইসিসির কোপের মুখে পড়েছেন। তবে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ ৪২ রানের ইনিংস খেললেন ৩৭ বছরের এই বাঁহাতি তারকা। হাসান আলির বলে প্যাভিলিয়নে ফেরার আগে নিজের নামে ৫টি বাউন্ডারি ঝুলিতে পুরে নিয়েছিলেন তিনি।

এরপর স্মিথ ও লাবুশেন মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। স্মিথ এদিন ২৬ রান করে আমের জামালের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। তবে লাবুশেনকে দিনের শেষে ফেরাতে পারেনি পাক বোলিং বাহিনী। এখনও পর্যন্ত মাত্র ৩টি বাউন্ডারি হাঁকালেও ১২০ বল খেলে ক্রিজে সেট হয়ে গেছেন তিনি।

 উল্লেখ্য়, জুতোয় বিশেষ বার্তা লেখায় ছিল নিষেধাজ্ঞ। সেই কারণেই ব্যাটে শান্তির বার্তা হিসাবে ঘুঘু পাখির ছবি লাগাতে চেয়েছিলেন। তবে উসমান খাওয়াজার (Usman Khawaja) সেই অনুরোধও খারিজ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এর পরেই আইসিসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) তারকা ব্যাটার।   

ম্যাচের আগের দিন খাওয়াজা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি একাধিক আন্তর্জাতিক ক্রিকেটারের ব্যাট হাতে ছবি দেন। এই ছবির বিশেষত্ব হল যে এই ছবিগুলিতে তারকাদের হাতে যে ব্যাট রয়েছে তাতে বিশেষ চিহ্ন রয়েছে। নিজের পোস্টের খাওয়াজা 'ডবল স্ট্যান্ডার্ড' এবং 'ইনকনসিসটেন্ট', এই দু'টি হ্যাশটাগ দেন। নাম না করলেও, খাওয়াজা যে আইসিসির বিরুদ্ধেই দ্বিচারিতা এবং ধারাবাহিকতার অভাবের অভিযোগ এনেছেন, তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget