এক্সপ্লোর

AUS vs PAK: কামিন্সের পাঁচ শিকার, রিজওয়ান, জামালের দুরন্ত অর্ধশতরান, প্রথম ইনিংসে ৩১৩ তুলে নিল পাকিস্তান

AUS vs PAK, 3rd Test: শুরুতে একশোর রান বোর্ডে তোলার আগেই পাঁচ উইকেট হারালেও মহম্মদ রিজওয়ান ও লোয়ার অর্ডারে আমের জামালের দুরন্ত অর্ধশতরান ও আগা সলমনের লড়াই তিনশোর গণ্ডি পার করে দেন। 

সিডনি: সিরিজ আগেই ঝুলিতে পুরে নিয়েছিল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। সিডনি টেস্ট জিতলে সিরিজে পাকিস্তানকে (Pakistan Cricket Team) হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে। তার মধ্যে ডেভিড ওয়ার্নারের কেরিয়ারের শেষ টেস্ট। ম্য়াচ জিতে তারকা অজি ওপেনারকে দুর্দান্ত একটা ফেয়ারওয়েল দেওয়ার সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শুরুতে একশোর রান বোর্ডে তোলার আগেই পাঁচ উইকেট হারালেও মহম্মদ রিজওয়ান ও লোয়ার অর্ডারে আমের জামালের দুরন্ত অর্ধশতরান ও আগা সলমনের লড়াই তিনশোর গণ্ডি পার করে দেন। অজি বোলিং ব্রিগেডের মধ্যে সর্বােচ্চ পাঁচ উইকেট নেন প্যাট কামিন্স। ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ১টি করে উইকেট নেন মার্শ ও লিয়ঁ। 

এদিন ওপেনিংয়ে নেমে আব্দুল্লা শাফিক ও সাইম আয়ুব কেউই খাতা খুলতে পারেননি। একজনকে স্টার্ক ও একজনকে হ্যাজেলউড ফিরিয়ে দেন। অধিনায়ক শান মাসুদ ৩৫ রানের ইনিংস খেলেন। মিচেল মার্শের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। বাবর আজম কামিন্সের বলে লেগবিফোর হয়ে ফিরে যান ২৬ রান করে। ৯৬ রানের মধ্যে পাঁচ উইকেট পরে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে আগা সলমানের সঙ্গে জুটি বেঁধে ৯৪ রানের পার্টনারশিপ গড় তোলেন। রিজওয়ান ৮৮ রানের ইনিংস খেলেন। তিনি মোট ১০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। আগা সলমান ৫৩ রানের ইনিংস খেলেন ৮টি বাউন্ডারির সাহায্যে। তবে অজি বােলারদের চমকে দিয়ে পাক পেসার আমের জামাল ৯৭ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৩১৩ রান বোর্ডে তুলে নেয় পাকিস্তান শিবির।

জবাবে রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে প্রথম দিনের শেষে বিনা উইকেটে ৬ রান বোর্ডে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। কেরিয়ারের শেষ টেস্টে খেলতে নেমেছেন ওয়ার্নার। তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শুরুর আগে ডেভিড ওয়ার্নার তাঁর সন্তানদের সঙ্গে মাঠ প্রদক্ষিণ করেন। ছিলেন তাঁর তিন মেয়ে আইভি মে, ইন্ডি রে এবং ইসলা রোজ। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে এটাই ওয়ার্নারের শেষ ম্যাচ। ৩৭ বছর বয়সি ওয়ার্নার তাঁর টেস্ট কেরিয়ারে ২৬টি সেঞ্চুরি এবং ৩৬টি হাফ সেঞ্চুরি সহ ৪৪.৫৮ গড়ে ৮৬৯৫  রান করেছেন। সম্প্রতি ওয়ার্নার নতুন বছরের শুরুতে ওয়ান ডে থেকেও অবসরের ঘোষণা করে দেন। তবে ওয়ার্নার বলেছেন যে যদি তাঁকে অনুরোধ করা হয় তবে তিনি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারেন।

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget