এক্সপ্লোর

Australia Cricket Team: বিশ্রামে তিন পেসার, ফের অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ, দায়িত্ব বাড়ল হেডেরও

AUS vs WI ODI: দায়িত্ব বেড়েছে ট্র্যাভিস হেডের। ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন। এবার অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক হলেন।

সিডনি: তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তবে নেতৃত্বের সিংহাসন হারিয়েছিলেন বিতর্কে জড়িয়ে। কুখ্যাত স্যান্ডগেট কাণ্ডের পর। সেই স্টিভ স্মিথকে (Steve Smith) ফের অস্ট্রেলিয়ার অধিনায়ক ঘোষণা করা হল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের (AUS vs WI) নেতৃত্ব দেবেন স্মিথ।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক - তিনজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল মার্শকেও। তবে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। দায়িত্ব বেড়েছে ট্র্যাভিস হেডের। ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন। এবার অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক হলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে স্মিথের ডেপুটি হিসাবে কাজ করবেন তিনি।

ডেভিড ওয়ার্নারের (David Warner) অবসরের পর টেস্ট ফর্ম্যাটে (Test Cricket) অজি ক্রিকেট দলের ওপেনারের পদে কাকে দেখা যাবে তা নিয়ে নানা মুনির নানা মত শোনা গিয়েছে। অনেকেই স্টিভ স্মিথের (Steve Smith) নাম উল্লেখ করেছেন। সেই তালিকার আছেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্কও। এবার একই সুরে সুর মেলালেন প্রাক্তন অজি ক্রিকেটার জর্জ বেইলিও।

এই মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর প্রধান জর্জ বেইলি। সামনেই অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে বেইলি বলছেন ওপেনার হিসেবে যদি স্মিথ খেলেন, তবে হয়ত তাঁর কেরিয়ারও বেশ দীর্ঘায়িত হবে। এক সাক্ষাৎকারে বেইলি বলছেন, "আমি মনে করি স্মিথ যদি টপ অর্ডারে খেলে তবে ওর ক্রিকেট কেরিয়ারও বেশ দীর্ঘায়িত হবে। ক্যামেরন গ্রিনকে আমরা চার নম্বরে খেলাতে চাইছি। সেই মত স্মিথ ওপরের দিকে উঠে আসবে।"

আগামী বুধবার অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। এক সপ্তাহ আগেই সেই টেস্টের দল ঘোষণা করেছিল অজিরা। দলে আছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। নির্বাচকেরা নিশ্চিত করেছেন, অ্যাডিলেডে চার নম্বরে ব্যাট করবেন গ্রিন আর স্মিথ উঠে যাবেন ওপেনিংয়ে।                                                  

আরও পড়ুন: ৫১ পূর্ণ করলেন দ্রাবিড়, জন্মদিনে দ্য ওয়ালের কেরিয়ারের ৯ কোহিনূর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget