এক্সপ্লোর

ফিরোজ শাহ কোটলায় ৩৫ রানে হার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০-র পর একদিনের সিরিজও খোয়াল ভারত

দিল্লি: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজ ০-২ হারের পর একদিনের সিরিজের প্রথম দু’টি ম্যাচ জিতলেও, পরের তিনটি ম্যাচই হেরে সিরিজ খোয়ালেন বিরাট কোহলিরা। যা বিশ্বকাপের আগে মোটেই ভাল লক্ষণ নয়। এই সিরিজে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা গেল। এই বিষয়টি টিম ম্যানেজমেন্টের পাশাপাশি নির্বাচকদেরও নিঃসন্দেহে চিন্তায় রাখবে। এদিন সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭২ রান করে অস্ট্রেলিয়া। শতরান করেন ওপেনার উসমান খোয়াজা (১০০)। দ্বিতীয় সর্বোচ্চ রান পিটার হ্যান্ডসকম্বের (৫২)। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার তিনটি এবং মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নেন। ফিরোজ শাহ কোটলায় ২৭৩ রানের টার্গেট খুব একটা কঠিন ছিল না। কিন্তু ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ সেটাই করতে পারল না। পঞ্চম ওভারেই ফেরেন ওপেনার শিখর ধবন (১২)। অপর ওপেনার রোহিত শর্মা অবশ্য অর্ধশতরান করেন (৫৬)। একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ৮,০০০ রান করার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রোহিত। এদিনই তিনি একদিনের আন্তর্জাতিকে ৮,০০০ রান পূরণ করেন। কেদার যাদব (৪৪) ও ভুবনেশ্বর কুমারও (৪৬) লড়াই করেন। কিন্তু আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। ফলে ম্যাচ ও সিরিজ হারল ভারতীয় দল। শেষপর্যন্ত ২৩৭ রানে অলআউট হয়ে যায় ভারত। ৩৫ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: মানব সুথারের ৬ উইকেট, ১৫২ তেই অল আউট হয়ে গেল আফগানিস্তান
মানব সুথারের ৬ উইকেট, ১৫২ তেই অল আউট হয়ে গেল আফগানিস্তান
IND vs AFG Live: ১৫২ রানে অল আউট আফগানিস্তান, প্রথম ইনিংসে ৪১২ রানে এগিয়ে ভারত
১৫২ রানে অল আউট আফগানিস্তান, প্রথম ইনিংসে ৪১২ রানে এগিয়ে ভারত
Christian Eriksen: ফের ক্রিশ্চিয়ান এরিকসেন, খেলার ফাঁকেই মাঠেই লুটিয়ে পড়লেন ড্যানিশ ফুটবলার
ফের ক্রিশ্চিয়ান এরিকসেন, খেলার ফাঁকেই মাঠেই লুটিয়ে পড়লেন ড্যানিশ ফুটবলার
Bengal Cricket: সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?
সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget