এক্সপ্লোর

AUS vs WI: ক্যারিবিয়ানদের থেকে ২২ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থেকেই ইনিংস ডিক্লেয়ার কামিন্সের অস্ট্রেলিয়ার

AUS vs WI 2nd Test: ব্যাটিং করতে নেমে অজিদের বোর্ডে স্কোর যখন ২৮৯/৯, তখন ইনিংস ডিক্লেয়ার করে দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।  তিনি নিজে অর্ধশতরান করে ক্রিজে ছিলেন।

ব্রিসবেন: এমনটা এর আগে কখনও হয়েছে কিনা জানা নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও কোনও দল ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তাঁদের ইনিংস। হাতে এক উইকেট থাকা সত্ত্বেও। এমনটাই হল অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ গোলাপি বলের টেস্টে। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা ৩১১ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাটিং করতে নেমে অজিদের বোর্ডে স্কোর যখন ২৮৯/৯, তখন ইনিংস ডিক্লেয়ার করে দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। 

ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে এদিন অস্ট্রেলিয়ার একটা সময় ৫৪ রানের ৫ উইকেট পড়ে গিয়েছিল। উসমান খাওয়াজা বাদে অজি টপ অর্ডারের কোনও ব্যাটারই রান পাননি। ওপেনিংয় নেমে ফের ব্যর্থ স্টিভ স্মিথ। তিনি ৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। লাবুশেন ৩ ও গ্রিন ৮ রানের ইনিংস খেলেন। ট্রাভিস হেড খাতা খোলার আগেই ফিরে যান। একটা সময় ক্যারিবিয়ান পেসার কেমার রোচের সামনে হ্যাটট্রিক গড়ার হাতছানি ছিল। কিন্তু সেখান থেকে খাওয়াজার সঙ্গে জুটি বাঁধেন অ্যালেক্স ক্য়ারি। অজি বাঁহাতি ওপেনার এদিন ৭৫ রানের ইনিংস খেলেন। ১৩১ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। লোয়ার অর্ডারে অধিনায়ক প্যাট কামিন্স দলকে ভরসা জোগান। খাওয়াজা ফিরে গেলে ক্যারির সঙ্গে জুটি বাঁধেন তিনি। ৭৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন অজি অধিনায়ক। নিজের অপরাজিত ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান কামিন্স। নাথান লিয়ঁ ১৯ রান করেন। শেষ উইকেট হাতে থাকলেও লিয়ঁ আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দেন কামিন্স। আসলে গাব্বার দ্বিতীয় দিনে বিকেলের ফ্লাডলাইটে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডারের পরীক্ষা নেওয়াই ছিল মূল লক্ষ্য। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের বিরুদ্ধে গোলাপি বলে দিনের শেষ কয়েক ওভার কতটা সামাল দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ, তা দেখার। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আলজারি জোসেফ ৪ উইকেট নেন। রোচ ৩ উইকেট নেন। কেভিন সিলক্লেয়ার নিজের প্রথম টেস্টে ১ উইকেট নেন।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে শেষ চার উইকেটে ক্যারিবিয়ানরা যোগ করলেন ৯৮ রান। ওয়েস্ট ইন্ডিজের দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পিছনে বড় অবাদন কাভেম হোজ (৭১), জোসুয়া ডা সিলভা (৭৯), কেভিন সিনক্লিয়ার (৫০) আলজারি জোসেফ (২২ বলে ৩২ রান)-এর। ক্যারিবিয়ানদের লোয়ার অর্ডার ভাঙতে অস্ট্রেলিয়ার মোট আটজন বল করলেন। ৮২ রান দিয়ে ৪ উইকেট নিলেন কামিন্স। জো হ্যাজেলউড ও ন্যাথন লিঁয় ২টি করে উইকেট নিলেন। 

সেরা শিরোনাম

SA vs BAN: রাবাডার আগুনে বোলিং সামলে লিটন, হৃদয়ের অনবদ্য পার্টনারশিপে জোহানেসবার্গে বাংলাদেশের পাল্টা লড়াই
রাবাডার আগুনে বোলিং সামলে লিটন, হৃদয়ের অনবদ্য পার্টনারশিপে জোহানেসবার্গে বাংলাদেশের পাল্টা লড়াই
Syed Mushtaq Ali T20: সিএবি-র ক্যান্টিনে মেঝেতে বসে মাংস-ভাত, দেখলে কে বলবে টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক?
সিএবি-র ক্যান্টিনে মেঝেতে বসে মাংস-ভাত, দেখলে কে বলবে টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক?
ICC World Cup: ফের ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও, দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি
ফের ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও, দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি
Rohit Sharma-Virat Kohli: শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?
শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget