এক্সপ্লোর

Mitchell Marsh : বিশ্বকাপকে অপমান ! ট্রফিতে পা তোলা বিতর্কে মুখ খুললেন মার্শ

India vs Australia : বিশ্বকাপ জেতার পরই দেশের ফিরে যাওয়া একাধিক অজি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মিচেল মার্শও।

মেলবোর্ন : বিশ্বকাপের (World Cup 2023) ফাইনালে অজিদের কাছে মন ভেঙেছে আসমুদ্রহিমাচলের। ক্রিকেট বিশ্বযুদ্ধে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) হারিয়ে ষষ্ঠবার বিশ্বসেরা হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে অজি ক্রিকেটারদের পারফরম্যান্স তারিফ কুড়িয়ে নিলেও খেতাব জয়ের পর মিচেল মার্শের 'কাণ্ডে' তৈরি হয়েছিল বিতর্ক। ড্রেসিংরুমে বিশ্বকাপের ওপর পা তুলে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। অনেকের মতেই, বিশ্বকাপ খেতাবকে অসম্মান করেছেন জুনিয়ার মার্শ। মাঝে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর অবশেষে গোটা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অজি ক্রিকেটারা। 

অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেলে সাক্ষাৎকারের মাঝে বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটার বলেছেন, 'স্বাভাবিকভাবেই অসম্মান করার কোনও মানসিকতা ছিল না। সেলিব্রেশনের মাঝে তোলা ছবিটা ঘিরে যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে, সেটা অনেকেই পরে আমাকে জানিয়েছিল। বিশ্বকাপ খেতাবকে অসম্মান করব এমন কোনও ভাবনাই আসেনি।'

প্রসঙ্গত, বিশ্বকাপ জেতার পর পরই অজিদের খেতাব নিয়ে ড্রেসিংরুমে সেলিব্রেশনের একাধিক ছবি বাইরে আসে। যেখানে ছিল মার্শের ছবিটিও। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে পোস্ট করা যে ছবিতে অজিদের তারকা অলরাউন্ডারের মেজাজে সেলিব্রেশনে মেতে ওঠার কথাই জানানো হয়েছিল। যদিও তা খুব একটা ভালভাবে নেননি ক্রিকেটভক্তরা। 

অনেক ক্রিকেটভক্তই দাবি করেছিলেন, ট্রফিকে অসম্মান করে আসলে ঔদ্ধত্য প্রকাশ করেছেন মার্শ। যে নিয়ে মুখ খুলেছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তথা ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিও। তিনি বলেছিলেন, 'ছবিটা দেখে কষ্ট পেয়েছি। ওই ট্রফিটা জেতার জন্য সব দেশ লড়াই করে। যে খেতাবটি জিতে মাথায় করে রাখা উচিত। তার বদলে তার ওপরে পা তুলে বসে থাকা দেখে খারাপই লেগেছে।'

বিশ্বকাপ জেতার পরই দেশের ফিরে যাওয়া একাধিক অজি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মিচেল মার্শও। অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউডের সঙ্গে মার্শকেও ভারতের বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্যাচের টি২ ০ সিরিজ থেকে বিশ্রাম দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।                                               

আরও পড়ুন- টি ২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ? মহারাজ বেছে নিলেন তাঁর পছন্দ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget