এক্সপ্লোর

Australia vs Afghanistan: ODI সিরিজ বাতিল! অস্ট্রেলিয়া বোর্ডকে কড়া ভাষায় আক্রমণ আফগানিস্তানের, নালিশ ICC-তে?

ICC News: অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় আক্রমণ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অজি বোর্ডের সিদ্ধান্তকে 'মর্মান্তিক' বলেও বর্ণনা করা হল।

কাবুল: মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার (Australia vs Afghanistan)। কিন্তু সেই সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারই অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে না তারা। এবার অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় আক্রমণ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অজি বোর্ডের সিদ্ধান্তকে 'মর্মান্তিক' বলেও বর্ণনা করা হল।                        

পাশাপাশি আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ব্যাপারে আইসিসি-র কাছে নালিশ করবে তারা। বিবৃতিতে লেখা হয়েছে, 'খেলার পরিবর্তে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে।'                                                     

সম্প্রতি আফগানিস্তানের মেয়েদের পড়াশোনা এবং চাকরি করার ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার প্রতিবাদেই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ বাতিল করল অজিরা। সংযুক্ত আরব আমিরশাহিতে ২০২৩ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তালিবানরা মেয়েদের শিক্ষা এবং চাকরিতে আরও বেশি কড়াকড়ি আরোপ করার কারণেই তারা মার্চে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ বাতিল করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড আফগানিস্তান সহ সারা বিশ্বে নারী এবং পুরুষদের জন্য খেলার বিকাশে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মহিলাদের উন্নতির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে সমর্থনের জন্য আমরা অস্ট্রেলীয় সরকারকে ধন্যবাদ জানাই।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cricket Australia (@cricketaustralia)

আইসিসি ওয়ান ডে সুপার লিগের পয়েন্ট তালিকায় ধাক্কা খাবে অস্ট্রেলিয়া। ওয়ান ডে সিরিজের পুরো ৩০ পয়েন্ট আফগানিস্তানকে দেওয়া হবে। তবে অজিদের জন্য তা খুব একটা উদ্বেগের বিষয় হবে না। কারণ ডেভিড ওয়ার্নাররা ইতিমধ্যেই অক্টোবরে ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপের সুপার লিগের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আট দেশের মধ্যে থেকে যোগ্যতা অর্জন করেছে।

আরও পড়ুন: Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi World Cup Final: অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Lionel Messi: বিশ্বকাপ ফাইনালই আর্জেন্তিনা জার্সিতে মেসির শেষ ম্যাচ? কী জানালেন কোচ স্কালোনি?
বিশ্বকাপ ফাইনালই আর্জেন্তিনা জার্সিতে মেসির শেষ ম্যাচ? কী জানালেন কোচ স্কালোনি?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget