এক্সপ্লোর

T20 World Cup: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে জয়, সেমিতে দৌড়ে টিকে অস্ট্রেলিয়া

T20 World Cup 2022: অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এদিন ৪৪ বলে ৬৩ রানের ঝোড়ো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি।

ব্রিসবেন: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে জয় পেল অজিরা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। প্রথম জন ৩ রান করে ফিরে গেলেও ফিঞ্চ ও মার্শ মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন। 

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এদিন ৪৪ বলে ৬৩ রানের ঝোড়ো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ২৮ রানের ইনিংস খেলেন মিচেল মার্শ। লোয়ার অর্ডারে নেমে মার্কাস স্টোইনিস ৩৫ রানের ইনিংস খেলেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান বোর্ডে তুলে নেয় অস্ট্রেলিয়া। 

জবাবে ব্য়াট করতে নেমে আয়ারল্যান্ডের ২ ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবারিন বড় রান না পেলেও লরকান টকার অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

সঙ্কটে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের পরাজয়ে কি সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হল পাকিস্তান?

রবিবার রাতের দিকে সেরকমই আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারতের পরাজয় চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে। কীভাবে?

এবারের টি-২০ বিশ্বকাপে দুটি গ্রুপে ৬টি করে দলকে রাখা হয়েছে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। গ্রুপ টু-তে ভারতকে হারিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ৫। তেম্বা বাভুমাদের রান রেটও খুব ভাল জায়গায়। 

তিন ম্যাচের একটি হেরে আর দুটি জিতে ভারতের পয়েন্ট চার। পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সমান ম্যাচ খেলে সম অঙ্কের পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে তিন নম্বরে। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জিম্বাবোয়ে রয়েছে চার নম্বরে। পাকিস্তান তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে মাত্র ২ পয়েন্ট পেয়ে রয়েছে পাঁচ নম্বরে। তিনটির মধ্যে কোনও ম্যাচ না জিতে নেদারল্যান্ডস রয়েছে ছয়ে। তারা সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget