এক্সপ্লোর

Novak Djokovic: অস্ট্রেলীয় ওপেনে অঘটন! সেমিফাইনালে জকোভিচকে হারিয়ে টেনিস বিশ্বকে চমকে দিলেন ইতালির তরুণ

Australian Open 2024: চলতি অস্ট্রেলীয় ওপেনে সবচেয়ে বড় অঘটনের সাক্ষী থাকল শুক্রবারের মেলবোর্ন পার্ক। পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে জ্যানিক সিনারের কাছে হেরে বিদায় নিলেন জোকার।

মেলবোর্ন: তাঁর হাতে অস্ট্রেলীয় ওপেনের (Australia Open) ট্রফি ওঠা কার্যত সময়ের অপেক্ষা মনে করা হচ্ছিল। নোভাক জকোভিচ (Novak Djokovic) কি দুঃস্বপ্নেও ভেবেছিলেন যে, সেই স্বপ্নভঙ্গ ঘটবে?

চলতি অস্ট্রেলীয় ওপেনে সবচেয়ে বড় অঘটনের সাক্ষী থাকল শুক্রবারের মেলবোর্ন পার্ক। পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে জ্যানিক সিনারের কাছে হেরে বিদায় নিলেন জোকার। গতবারের চ্যাম্পিয়ন জোকার ইতালির সিনারের কাছে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি। হেরে যান ১-৬ ব্যবধানে। ২০১৩ সালের পর অস্ট্রেলিয়া ওপেনে কোনও সেটে এত একপেশেভাবে হারেননি জোকার।  ২০১৩ সালে অস্ট্রেলীয় ওপেনে স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার কাছে চতুর্থ রাউন্ডে এই ব্যবধানেই একটি সেটে হেরেছিলেন সার্বিয়ার মহাতারকা।

দ্বিতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি জোকার। তাঁর সার্ভিস দুবার ভেঙে দেন সিনার। ২-৬ সেটে সেট হারেন জকোভিচ। গ্র্যান্ড স্ল্যামে প্রথম দুই সেটে চার বছর পর এত কম গেম জিতলেন জোকার। ২০২০ সালে ফরাসি ওপেনে প্রথম দুই সেটে রাফায়েল নাদাল তাঁর বিরুদ্ধে এগিয়ে গিয়েছিলেন ৬-০, ৬-২ ব্যবধানে। ২০০৫ সালে মারাট সাফিনও শুরু থেকে দাপট দেখিয়েছিলেন জোকারের বিরুদ্ধে।

তৃতীয় সেটে যদিও সিনারের বিরুদ্ধে পাল্টা লড়াই করেন জোকার। ৬-৬ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে জিতে ম্যাচ চতুর্থ সেটে টানেন জকোভিচ। যদিও চতুর্থ সেটে সিনার জেতেন ৬-৩ ব্যবধানে। সব মিলিয়ে ৬-১, ৬-২, ৬-৭ (৬), ৬-৩ জেতেন ইতালির ২২ বছর বয়সী তরুণ। যা তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় জয়। ২০১৮ সালের পর এই প্রথম অস্ট্রেলীয় ওপেনে হারলেন জকোভিচ। ৬ বছর আগে চতুর্থ রাউন্ডে তাঁকে হারিয়েছিলেন চুং হিয়ন। তারপর থেকে টানা তিন বছর অস্ট্রেলীয় ওপেনে জেতেন জোকার। ২০১৯, ২০২০ ও ২০২১ - পরপর তিন বছর মেলবোর্ন পার্কে চ্যাম্পিয়ন হন জোকার। ২০২২ সালে করোনার প্রতিষেধক না নেওয়ায় তাঁকে অস্ট্রেলিয়ায় খেলতে দেওয়া হয়নি। তবে ২০২৩ সালে মেলবোর্ন পার্কে ফিরে ফের চ্যাম্পিয়ন হন।

সব মিলিয়ে মেলবোর্ন মার্কে টানা ৩৩টি ম্যাচে জিতেছেন সার্বিয়ার তারকা। যা অস্ট্রেলীয় ওপেনের ইতিহাসে একমাত্র মোনিকা সেলেসের রয়েছে।

আরও পড়ুন: বছরভর স্বপ্নের দৌড়ের পুরস্কার, বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ভারতের তারকা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget