এক্সপ্লোর

T20 WC Final: এক ঘটনাই বদলে দিল ম্যাচের ভাগ্য! ফাইনাল হেরে আফসোস পাক অধিনায়কের

Babar Azam: মাত্র ১৩৭ রানের পুঁজি নিয়েও বোলারদের লড়াইয়ে অভিভূত পাকিস্তান অধিনাক বাবর আজম। তবে শেষমেশ পাঁচ উইকেটে ম্যাচ হারে পাকিস্তান।

মেলবোর্ন: মেলবোর্নে মায়াবি সন্ধ্যায় পাকিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে পরাস্ত করে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেতাব নিজেদের নামে করে নিয়েছে ইংল্যান্ড। দুরন্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে সীমাবদ্ধ করে রাখার পর, এক ওভার ও পাঁচ উইকেট বাকি থাকতেই ম্য়াচ নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড। 

বাবরের আফসোস

অল্প রানের পুঁজি নিয়েও কিন্তু পাকিস্তান লড়াই করেছে ম্যাচে। তবে এক ঘটনাই ম্যাচের রঙ বদলে দিল, আফসোস পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam)। ম্যাচ হেরে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, 'বোলাররা মাঝের ওভারগুলিতে তো ভালই বল করেছে। শাহিন আফ্রিদির (Shaheen Afridi) চোটটাই শেষমেশ আমাদের ম্যাচ হারিয়ে দিল। ওঁ থাকলে ম্যাচের ফলাফলটা ভিন্ন হতেই পারত। আমি ভীষণই হতাশ। তবে বোলাররা তাঁদের তরফে নিজেদের সবটা উজাড় করে দিয়ে দারুণ লড়াই করেছেন।' 

ম্যাচের ১৩তম ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে চোট পান শাহিন। লং অফ থেকে ছুটে এসে ব্রুকের ক্যাচ ধরার সময় মাটির সঙ্গে শাহিনের হাঁটু বেশ জোরে ধাক্কা খায়। এমনিতেই বিশ্বকাপের আগে চোট সমস্যায় ভুগছিলেন শাহিন। বিশ্বকাপেই সদ্য চোট সারিয়ে মাঠে ফেরেন তিনি। এই ঘটনায় ফের একবার আহত হন পাকিস্তানের তারকা বোলার। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে যদিও আবার মাঠে ফেরেন শাহিন। ১৬তম ওভার করার জন্য বলও হাতে তুলে নেন তিনি। তবে ওভারের প্রথম বল করার পর আর বল করতে পারেননি শাহিন।

 

৫ বলে ১৩ রান

সেই মুহূর্তে ইংল্যান্ডের জয়ের জন্য ২৯ বলে ৪১ রানের প্রয়োজন ছিল। শাহিনের ১১টি বল ম্যাচের ভাগ্য নির্ধারণে ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। তবে তিনি চোটের কারণে বল না করেই মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর বদলে স্পিনার ইফতিকার আমেদ ওভারের বাকি পাঁচটি বল করেন। সেই পাঁচ বলে তিনি ১৩ রান খরচ করেন যা ম্যাচের ভাগ্য বদলে দেয়। এই নিয়েই ম্যাচ শেষে আফসোস করেন পাক অধিনায়ক বাবর।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতে পুরস্কার হিসাবে কত টাকা পাচ্ছেন বাটলাররা? ভারতের ভাঁড়ারে কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget