এক্সপ্লোর

Babar Azam: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অন্তঃসত্ত্বা হওয়ার পরে মারধর-হুমকি, বাবর আজমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

PCB yet to respond on the issue. | বাবর এখন জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে আছেন।

করাচি: পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বাবর। এর ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর বিয়ে করার বদলে মারধর করেন এবং হুমকি দেন এই ক্রিকেটার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মহিলা দাবি করেছেন, ‘বাবর যখন ক্রিকেটার হয়ে ওঠেনি, তখন থেকে ওকে আমি চিনি। ও গরিব পরিবারের ছেলে ছিল। বাবর আর আমি একই অঞ্চলে বড় হয়ে উঠেছি। আমরা ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। পরবর্তীকালে আমরা একসঙ্গেই থাকতাম। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ও আমাকে অন্তঃসত্ত্বা করে দেয়। ও আমাকে মারধর করে, হুমকি দেয়। ও আমাকে ব্যবহার করেছে। আশা করি আমার ভাই-বোনেরা ন্যায়বিচার পেতে সাহায্য করবেন, যাতে আর কোনও মেয়ের আমার মতো পরিণতি না হয়।’ ওই মহিলা আরও দাবি করেছেন, ‘বাবর আমার স্কুলের বন্ধু ছিল। ২০১০ সালে ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়। ও আমার বাড়িতে এসে এই প্রস্তাব দেয়। আমি সেই প্রস্তাব গ্রহণ করি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বোঝাপড়া গড়ে ওঠে। আমরা বিয়ের পরিকল্পনা করি। বাড়িতে সে কথা জানাই। কিন্তু পরিবারের লোকজন রাজি হননি। এরপর আমি আর বাবর বিয়ে করার সিদ্ধান্ত নিই। ২০১১ আমি বাবরের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাই। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। আমরা একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করি। আমি বারবার বিয়ের কথা বলতে থাকি, কিন্তু ও বলে, আমরা বিয়ে করার মতো অবস্থায় নেই। ঠিক সময় এলে আমরা বিয়ে করব।’ ওই মহিলা আরও জানিয়েছেন, ‘সব খরচ আমাকেই দিতে হত। এমনকী, বাবরের ক্রিকেট খেলার জন্য যে টাকা দরকার হত, সেটাও আমি দিতাম। ২০১৬ সালে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এরপরেই বাবরের আচরণ বদলে যায়। ও আমাকে মারধর শুরু করে, হুমকি দেয়।’ বাবর এখন জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে আছেন। তাঁদের ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন-পর্ব কাটাতে হচ্ছে। দলের সাতজন সদস্য করোনা আক্রান্ত। তাঁদের আলাদা জায়গায় রাখা হয়েছে। বাবরের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত পিসিবি-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

Shubman Gill: দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget