এক্সপ্লোর

Asia Cup: এশিয়া কাপে সম্মুখ-সমরে নামার আগে একে অপরকে দরাজ সার্টিফিকেট দিলেন বিরাট, বাবর

Asia Cup 2023: ক্রিকেট বিশ্বে পা রাখার পর থেকেই বাবরকে বিরাটের সঙ্গে তুলনা করা হচ্ছে। ক্রিকেটের তিন ফর্ম্যাটে একটা সময় বিরাট বিশ্বের সেরা ব্য়াটার ছিলেন।

ক্যান্ডি: এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হয়ে গিয়েছে। দুটো ম্যাচও খেলা হয়ে গিয়েছে। তবে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি আয়োজিত হতে চলেছে আগামীকাল। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Ind vs Pak) বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। ২২ গজের এই মহারণে স্বাভাবিকভাবেই চোখ থাকবে ২ দলের সেরা ২ ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের দিকে। ক্রিকেট বিশ্বে পা রাখার পর থেকেই বাবরকে বিরাটের সঙ্গে তুলনা করা হচ্ছে। ক্রিকেটের তিন ফর্ম্যাটে একটা সময় বিরাট বিশ্বের সেরা ব্য়াটার ছিলেন। এখন বাবর সেই জায়গাটা নিয়ে নিয়েছেন প্রায়। আগামীকাল সম্মুখ সমরে নামার আগে একে অপরকে দরাজ সার্টিফিকেট দিলেন বিরাট ও বাবর

বাবর আজমকে নিয়ে কী বললেন কোহলি?

একটি ভিডিও স্টোরিতে বিরাট বলেছিলেন, ''বাবর প্রথম দিন থেকে আমাকে সম্মান করে এসেছে। আজ পর্যন্ত তা বদলায়নি এতটুকুও। তর্কাতিতভাবে এই মুহূর্তে ক্রিকেটের তিন ফর্ম্যাটে সেরা ব্য়াটার ও। ভীষণ ধারাবাহিক ও। ওর খেলা আমি ভীষণভাবে উপভোগ করি। আমার প্রতি ওর আচরণ কখনও বদলায়নি। এই ধরণের ক্রিকেটাররা অনেক দিন ধরে বিশ্ব ক্রিকেটে রাজ করতে পারে।''

বিরাটকে নিয়ে কী বললেন বাবর?

প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে কথা বলতে গিয়ে পাক অধিনায়ক বলেন, ''খুবই ভাল লাগে যখন বিরাট কোহলির মত ক্রিকেটার প্রশংসা করেন। ওঁর আমাকে নিয়ে বক্তব্যগুলো আমাকে গর্বিত করে। এই ধরণের প্রশংসা নিজের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। ২০১৯ বিশ্বকাপের সময়ও বিরাট নিজের ফর্মের শিখরে ছিলেন। এখনও রয়েছেন। আমি সবসময় বিশ্বাস করি যে বিরাটের থেকে অনেক কিছু শেখার আছে। অনেক কিছু শিখেওছি। অনেক বিষয়ে আমাকে সাহায্য করেছেন।'' 

উল্লেখ্য, ওয়ান ডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস ৫৫ বছরের পুরনো। ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখনও পর্যন্ত ১৩২টি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৫টি ম্যাচে জিতেছে ভারত। ৪টি ম্যাচে কোনও ফল হয়নি।

পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখনও পর্যন্ত যে ৫৫টি ওয়ান ডে জিতেছে, তার মধ্যে ২৬টি ম্যাচে প্রথমে ব্যাটিং করেছে ভারতীয় দল। ২৯টি ম্যাচে রান তাড়া করে জিতেছে ভারত। অর্থাৎ, শুরুতে ফিল্ডিং করলে জেতার হার বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget