এক্সপ্লোর

PAK vs ENG T20I: কাজে দিল না বাবরের অর্ধশতরান, দুরন্ত ইনিংসে ইংল্য়ান্ডকে সমতায় ফেরালেন সল্ট

Babar Azam: ৮৭ রানের দুরন্ত ইনিংসে এই ম্যাচেই বাবর আজম তিন হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করেন। বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে বাবরই দ্রুততম ব্যাটার হিসাবে তিন হাজার রান করলেন।

লাহোর: সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে দাপুটে মেজাজে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড ক্রিকেট দল (PAK vs ENG T20)। সৌজন্যে ইংল্যান্ড দলের ওপেনার ফিল সল্টের (Phil Salt) ৮৮ রানের দুরন্ত ইনিংস। সল্টের ইনিংসে ভর করেই ৩৩ বল বাকি থাকতেই ১৭০ রানের লক্ষ্য তাড়া করে জয় পেল ইংল্যান্ড।

বাবরের রেকর্ড

এদিন মঈন আলি প্রথমে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এদিন মহম্মদ রিজওয়ানকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। তাই বাবর আজমের (Babar Azam) সঙ্গে ওপেনিংয়ে নামেন মহম্মদ হ্যারিস। তবে তিনি সাত রানের বেশি করতে পারেননি। শান মাসুদও শূন্য রানে আউট হন। ১৫ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। বাবর আজমের দায়িত্বটা আরও বেড়ে যায়। শুরুতে একটু সামলে খেলে ইনিংস পুনরায় গঠন করার কাজ শুরু করেন বাবর।

তাঁকে সঙ্গ দেন হায়দার আলি ও ইফতিকার আহমেদ। তৃতীয় ও চতুর্থ উইকেটে পাকিস্তান ৪৭ ও ৪৮ রান জোড়ে। হায়দার ১৮ রানের বেশি করতে না পারলেও, ইফতিকার ৩১ রান করেন। ইনিংসের শেষের দিকে বাবর আক্রমণের পথ বেছে নিয়ে পাকিস্তান কার্যত একাই ১৫০ রানের গণ্ডি পার করান। তাঁর ৮৭ রানের ইনিংসে ভর করেই পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। এছাড়া আর কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে দুই বাঁ-হাতি বোলার স্যাম কারান ও ডেভিড উইলি দুইটি করে উইকেট নেন। প্রসঙ্গত, বাবর এই ইনিংসের সুবাদেই (বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে) দ্রুততম তিন হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করার রেকর্ড গড়েন। 

বিধ্বংসী সল্ট

জবাবে ধুন্ধুমার ভঙ্গিমায় ইনিংস শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার সল্ট ও অ্যালেক্স হেলস। হেলস ১২ বলে ২৭ রান করে আউট হলেও, সল্ট কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তিনি কার্যত একা হাতেই ইংল্যান্ডকে জয়ের দিকে নিয়ে যান। তাঁকে ডেভিড মালান ও বেন ডাকেট সঙ্গ দেন। উভয়েই ২৬ রানের ইনিংস (ডাকেট অপরাজিত) খেলেন। সল্ট ৪১ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও তিনটি ছক্কায়। এই ইনিংসের সুবাদেই জয় পায় ইংল্যান্ড।

আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামার আগেই রোহিতদের হুঁশিয়ারি পাক তারকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget