এক্সপ্লোর

Bajrang Punia Suspended: দুর্দিন কাটছেই না, ফের একবার নির্বাসিত হলেন তারকা কুস্তিগীর বজরং পুনিয়া

Bajrang Punia: নাডা এর আগেও কিন্তু ২৩ এপ্রিল বজরং পুনিয়াকে নির্বাসিত করেছিল।

নয়াদিল্লি: মাত্র তিন সপ্তাহের ব্যবধান। ফের একবার জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা (নাডা) (National Anti-Doping Agency) তারকা কুস্তিগীর বজরং পুনিয়াকে (Bajrang Punia) নির্বাসিত করল। ১১ জুলাইয়ের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন বজরং। নয়তো তাঁর উপর অগত্যাই নির্বাসন লাগু হবে। 

বজরংকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে নাডার তরফে লেখা হয়, 'এই নোটিসের মাধ্য়মে আপনাকে জানানো হচ্ছে যে আপনাকে অ্যান্টি ডোপিং সংস্থার ২.৩ আর্টিকেল ভঙ্গ করার জন্য দোষী সাব্যস্ত করা হল। এর ফলে আপনাকে প্রাথমিকভাবে নির্বাসিত করা হল।' নাডা এর আগেও কিন্তু ২৩ এপ্রিল বজরং পুনিয়াকে নির্বাসিত করেছিল। সোনিপথে নির্বাচনী ট্রায়ালের সময় বজরং ডোপ পরীক্ষার জন্য নিজের নমুনা দিতে রাজি না হওয়ায় তাঁকে  সেক্ষেত্রে নির্বাসিত করা হয়। বিশ্ব সংস্থাও তারপর তাঁকে নির্বাসিত করেছিল।

সোনিপথে ১০ মার্চ এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফায়ার্সের আয়োজন করা হয়। বজরং সেখানে এক রাউন্ডে হারের পর চলে যান এবং নিজের কোনওরকম নমুনাই তিনি দেননি। তৃতীয় স্থানের লড়াইয়ে অংশগ্রহণও করেননি টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী। এরপরেই তাঁকে নির্বাসিত করে নাডা। একই পথে হাঁটে বিশ্ব কুস্তি সংস্থাও। বজরং নিজের নির্বাসনের বিরুদ্ধে আপিল করায় ৩১ মে পর্যন্ত সেই নির্বাসন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ফের একবার নির্বাসিত হলেন ভারতের তারকা কুস্তিগীর।

 

এই প্রসঙ্গে কয়েক মাস আগেই এক ভিডিওতে পুনিয়া অভিযোগ আনেন যে তাঁর নমুনা সংগ্রহের জন্য যে জিনিসপত্র আনা হয়েছে, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। নাডা আধিকারিককে জানানো সত্ত্বেও তারা এই বিষয়ে কোনও পদক্ষেপই নেননি। তবে নাডার তরফে জানানো হয়েছে পুনিয়াকে আগেভাগেই বলা হয়েছে তিনি নমুনা না দিলে তাঁকে নির্বাসিত করা হবে। তা সত্ত্বেও তিনি নমুনা না দিয়েই নিজের অনুরাগীদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান বলে অভিযোগ। নমুনা দিতে না চাওয়ায় তাঁকে পুনরায় নির্বাসিত করা হল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ শেষেই টিম ইন্ডিয়ার সাজঘরে ভিভ রিচার্ডস, কিন্তু কেন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget