এক্সপ্লোর

সর্বনিম্ন স্কোর ব্যাঙ্গালোরের, ইডেনে নাইটদের পেস ঝড়ে উড়ে গেল কোহলি-বাহিনী

কলকাতা: দুর্ধর্ষ পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ ব্যাটসম্যানদের। রবীবাসরীয় ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮২ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এর ১৩১ রানের জবাবে মাত্র ৪৯ রানেই গুটিয়ে গেল আরসিবি।

কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে কালবৈশাখীর ঝড় যখন তাণ্ডব চালাচ্ছিল, তখন কেউ কল্পনা করতে পারেননি, প্রকৃতির ঝড় থামলে ইডেন গার্ডেন্সে আরেকটি ঝড় উঠবে। সেই ঝড় উঠল আর তাতে লণ্ডভণ্ড হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আইপিএল-এ ব্যাটসম্যানদের তাণ্ডব অনেক দেখা গিয়েছে। কিন্তু, পেস আক্রমণের এমন তাণ্ডব কবে শেষবার দেখা গিয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য পরিসংখ্যানবিদদের প্রয়োজন হতেই পারে।

এর আগে, এদিন ঝড়-বৃষ্টির ফলে ইডেন গার্ডেন্সে ম্যাচ কিছুটা দেরিতে শুরু হয়। টসে জিতে কলকাতাকে প্রথম ব্যাট করতে পাঠান আরসিবি আধিনায়ক বিরাট কোহলি।

কিন্তু, মিডল অর্ডারে ব্যাটিং ধসের ফলে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ১৩১ রান তুলল কলকাতা নাইট রাইডার্স।

শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার অধিনায়ক গৌতম গম্ভীর ও সুনীল নারাইন। সাড়ে তিন ওভারের মধ্যেই এই জুটি প্রথম উইকেটে ৪৮ রান তুলে দেয়।

ব্যক্তিগত ১৪ রানের মাথায় (১১ বল) আউট হন গম্ভীর। অন্যপ্রান্তে, এদিনও সাবলীল ছিলেন নরাইন। ১৭ বলে ৩৪ রান করেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। তার ইনিংস সাজানো ছিল ৬টি চার ও একটি ছক্কায়।

ছবি সৌজন্য : বিসিসিআই-আইপিএল ছবি সৌজন্য : বিসিসিআই-আইপিএল

কিন্তু নারাইন আউট হতেই নাইট ব্যাটিং লাইন-আপে ধস নামে। নারিন বাদে আর কোনও নাইট ব্যাটসম্যান ২০ পেরোতে পারেননি। এই ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে কেকেআর-এর ব্যাটিং বিপর্যয়ের গোটা চিত্র।

এদিন শুরু করেও বড় রান করতে পারেননি রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব ও ক্রিস ওকস। নিজেদের ২০ ওভারের পুরোটাও ব্যাট করতে পারেনি গম্ভীর-বাহিনী। মাত্র ১৯.৩ ওভারেই ১৩১ রানে শেষ হয়ে যায় নাইটদের ইনিংস।

অন্যদিকে, আরসিবি-র বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন যযুবেন্দ্র চাহাল। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। ২টি করে উইকেট সংগ্রহ করেন টাইমাল মিলস ও পবন নেগি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরসিবি। প্রথম ওভারেই আউট হয়ে যান অধিনায়ক কোহলি। ঠিক পরের ওভারেই আউট হন মনদীপ সিংহ। বেশিক্ষণ টেকেননি এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, কেদার যাদব, স্টুয়ার্ট বিনিরা।

কুল্টার নাইল, ক্রিস ওকস ও উমেশ যাদবদের পেস আক্রমণের সামনে এদিন কোনও জবাব ছিল না আরসিবি ব্যাটসম্যানদের। এদিন ব্যাঙ্গালোরের কোনও ব্যাটসম্যান দুঅঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি।

মাত্র ৯.৪ ওভারে ৪৯ রানে শেষ হয়ে যায় কোহলি-বাহিনীর লড়াই। এদিন বহু রেকর্ড ভাঙা হয়েছে, নতুন রেকর্ড গড়া হল। মূলত, এই নিয়ে দুবার হল যে আইপিএল-এর ইতিহাসে দুটি দলই অলআউট হল। পাশাপাশি, আইপিএল-এর ইতিহাসে এটিই যে কোনও দলের পক্ষে সর্বনিম্ন স্কোর।

এদিন অল পেস আক্রমণ দিয়েই বাজিমাত করেন নাইট অধিনায়ক। ৩টি করে উইকেট দখল করেন কুল্টার নাইল, ক্রিস ওকস ও গ্র্যান্ডহোম। একটি উইকেট দখল করেন উমেশ যাদব। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget