এক্সপ্লোর

তিন দিনে জয়, ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে সিরিজ ড্র বাংলাদেশের

মিরপুর: নাটকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে দিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনে চা পানের বিরতির পর মাত্র ২২.৩ ওভারের মধ্যে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট তুলে নিলেন বাংলাদেশের বোলাররা। টেস্টের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে এটি বাংলাদেশের প্রথম জয়। সবমিলিয়ে আটটি টেস্ট জিতল বাংলাদেশ। তার মধ্যে এই জয়টাই সেরা। ইংল্যান্ডের মতো দলকে যেভাবে এত বড় ব্যবধানে হারাল বাংলাদেশ, তা অবশ্যই তারিফযোগ্য। দু ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে জয়ের নায়ক তরুণ স্পিনার মেহদি হাসান মিরাজ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে হারার পর এই টেস্টের শুরু থেকেই লড়াই চালাচ্ছিলেন তামিম ইকবাল, মেহদি হাসানরা। তবে ম্যাচের পরতে পরতে ছিল নাটকীয়তা। প্রথম দিন তামিমের শতরান এবং মমিনুল হকের অর্ধশতরানের পরেও হঠাৎই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ৪৯ রানে শেষ ৯ উইকেটের পতন হয়। তারপর প্রথম দিনের শেষে ৫০ রানে তিন উইকেট হারিয়ে বসে। তখনই এই টেস্টে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। দ্বিতীয় দিন অবশ্য ম্যাচের গতি-প্রকৃতি বদলে যায়। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৪ রানে। এরপর দিনের শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৫২। আজ মধ্যাহ্নভোজের বিরতির পর ২৯৬ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ইমরুল কায়েশ ৭৮ রান করেন। ২৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটা দুর্দান্ত করে ইংল্যান্ড। চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়েই ১০০ রান করে ফেলেন অ্যালেস্টার কুক (৫৯) ও বেন ডাকেট (৫৬)। কিন্তু এরপরেই নাটকীয়ভাবে খেলা ঘুরে যায়। তৃতীয় সেশনের প্রথম বলেই ডাকেটকে বোল্ড করেন মেহদি হাসান। এই উইকেটটাই ইংরেজদের যাবতীয় প্রতিরোধ শেষ করে দেয়। বেন স্টোকস (২৫) ছাড়া আর কোনও ব্যাটসম্যানই দু অঙ্কের রান করতে পারেননি। চার জন শূন্য রানে আউট হয়েছেন। মেহদি হাসান ৬ এবং সাকিব ৪ উইকেট নেন। এই সিরিজ ড্র করার পর এবার টেস্টে এক নম্বর দল ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড। তার আগে এই হার কুকদের কাছে বড় ধাক্কা। বিরাট কোহলি এবং তাঁর দলের বর্তমান ফর্ম যে কোনও দলের কাছেই বড় চিন্তা। তার উপর ঘরের মাঠে খেলার সুবিধা পাবে ভারত। ফলে সিরিজ শুরুর আগে মানসিকভাবে পিছিয়ে পড়ল ইংল্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget