এক্সপ্লোর

World Cup 2023: দিল্লিতে বাড়ছে দূষণ, বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচের আগে নিজেদের অনুশীলনই বাতিল করে দিলেন শাকিবরা

Bangladesh Cricket Team: খালেদ মাহমুদ বাংলাদেশের অনুশীলন বাতিলের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। বায়ুদূষণ থেকে দলের ক্রিকেটাররা যাতে রক্ষা পান, তার জন্যই এই অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নয়াদিল্লি: ক্রমাগত বায়ুদূষণ বাড়ছে দিল্লিতে। যার জন্য এবার নিজেদের অনুশীলন বাতিল করে দিল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। ক্রমেই মুম্বই এবং দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে গিয়েছে। আইসিসি (ICC) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) অনুরােধ মেনে আতশবাজির রোশনাইও বন্ধ রেখেছে দিল্লিতে। আগামী সোমবার দিল্লিতে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে নামবে টাইগাররা। যদিও বাংলাদেশ ইতিমধ্যেই টুর্নামেন্টে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এদিন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বাংলাদেশের অনুশীলন বাতিলের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। বায়ুদূষণ থেকে দলের ক্রিকেটাররা যাতে রক্ষা পান, তার জন্যই এই অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

খালেদ মাহমুদ জানিয়েছেন, ''আমাদের আজ অনুশীলন ছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা ঝুঁকি নিইনি। অনুশীলনের জন্য আরও ২ দিন পাব। কারও কারও কাশি হয়েছে। ফলে ঝুঁকি তো রয়েইছে। আমরা কেউ অসুস্থ হতে চাই না। পরিস্থিতির উন্নতি ঘটবে কি না, সেটাও জানি না। তবে শনিবার অনুশীলন করব। ৬ নভেম্বরের ম্যাচের জন্য আমরা সব ক্রিকেটারকে ফিট চাই।''

শুক্রবার স্থানীয় সময় সন্ধে ৬-৯ পর্যন্ত শাকিব, মুশফিকদের অনুশীলনের জন্য সময় বরাদ্দ ছিল। গতকালই বায়ুদূষণের জন্য দিল্লিতে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। স্কুল ও বিভিন্ন অফিসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে, জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল দেশ (Earthquake)। দিল্লি-এনসিআরে (Delhi-NCR) বেশ জোরে কম্পন অনুভূত হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেই অনুভূত হয়েছে মৃদু কম্পন। ভূকম্পন অনুভূত কলকাতাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। ভূকম্পনের কেন্দ্রবিন্দু নেপাল (Nepal)। ১১.৩২ মিনিটে কম্পন অনুভূত হয় নেপালে। যারপর কয়েক মুহূর্তের মধ্যেই দিল্লি, বিহার, কলকাতা সহ একে একে বিভিন্ন জায়গাতে অনুভূত হতে শুরু করে কম্পন।

জানা যাচ্ছে, ভৃপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্রস্থল। নেপালে ভূমিকম্পের উৎসস্থল হওয়ার জেরে দিল্লি-এনসিআরের পাশাপাশি কেঁপে ওঠে উত্তরপ্রদেশ, বিহার। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত। কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয় কয়েক সেকেন্ডের জন্য। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। পাশাপাশি যা লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে। দিল্লি-এনসিআর সহ উত্তর ভারত জুড়েই কার্যত অনুভূত হয়েছে কম্পনের রেশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget