এক্সপ্লোর

পিচে থিতু হয়ে রান তোলার দিকে নজর দিতে হবে: রাহানে

অ্যান্টিগা: বৃহস্পতিবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। চার টেস্টের সিরিজ জিততে মরীয়া কোহলি-বাহিনী। এক্ষেত্রে দলের ব্যাটসম্যানদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ক্যারিবিয়ান উইকেটের চরিত্র বিগত কয়েক বছরে বদলে গিয়েছে। দলের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে বলছেন, সিরিজে সাফল্য পেতে গেলে ব্যাটসম্যানদের প্রচুর ধৈর্য্য ধরতে হবে। রাহানে বলেছেন, ব্যাটিং নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ ধরনের স্লো উইকেটে কীভাবে ব্যাট করতে হবে, তা নিয়ে কথা বলেছি। এক্ষেত্রে ধৈর্য্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে, এখানে রান করাটা ব্যাটসম্যানদের কাছে খুব একটা সহজ হবে না। কিন্তু লক্ষ্য স্থির রেখে মনোসংযোগ করতে হবে। একবার উইকেটে সেট হয়ে গেলে তারপর খেলাটা সহজ হবে। এমনকি, বোলারদেরও লাইন-লেংথ বজায় রেখে বোলিং করতে হবে। তাই বোলারদেরও ধৈর্যশীল হতে হবে। রাহানে বলেছেন, ব্যাটিং ইউনিট হিসেবে তাঁরা নিজেদের কাজটা ভালোই করছেন।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত সিরিজ থেকে অনেক কিছুই শিখেছেন তাঁরা। এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করাই তাঁদের লক্ষ্য। ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেছেন, উইকেটে একবার থিতু হয়ে গেলে রান তোলার দিকে নজর দিতে হবে। কেননা, বোলারদেরও বিপক্ষের ২০ টি উইকেট আউট করার জন্য সময় দিতে হবে। কারণ, এই ধরনের পিচে ব্যাটসম্যানদের আউট করাটা খুব একটা সহজ নয়। রাহানে বলেছেন, একজন বা দুজন ব্যাটসম্যানকে উইকেটে টিকে থেকে বড় রান করতে হবে। তিনি বলেছেন, শুরুতে এখানে সাবধানী হতে হবে। একবার টিকে গেলে নিজের শট খেলার ক্ষেত্রে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।কিন্তু প্রথমে থিতু হওয়ার জন্য নিজেকে সময় দিতে হবে। সহ অধিনায়ক আরও বলেছেন, কেউ হয়ত সেঞ্চুরি করতে ১৫০ বল খেলে। কিন্তু এখানে হয়ত সেঞ্চুরি করতে আড়াইশোটা বল খেলতে হতে পারে। তাই এখানে ব্যাটসম্যান হিসেবে অন্তত ২০০ টি বল খেলার লক্ষ্য রাখতে হবে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget