এক্সপ্লোর

করোনা ভাইরাস: বন্ধ রাখুন এবারের আইপিএল, বিসিসিআই-কে পরামর্শ বিদেশমন্ত্রকের

আইপিএল স্থগিত রাখার আর্জির দ্রুত শুনানি হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

মুম্বই: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এবারের আইপিএল চলাকালীন স্টেডিয়ামে কি দর্শকদের ঢুকতে দেওয়া হবে না? সেই সম্ভাবনা বিবেচনা করছে বিসিসিআই। শনিবার মুম্বইয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আইপিএল-এর ম্যাচগুলির জন্য টিকিট বিক্রি করতে দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকার ভিসার ক্ষেত্রে কড়াকড়ি করায় ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে আইপিএল যাতে বাতিল না হয়, সেটা নিশ্চিত করার জন্যই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার ব্যবস্থা করতে পারে বিসিসিআই। আইপিএল-এর ম্যাচ দেখতে স্টেডিয়ামে যত দর্শক যান, টেলিভিশনে খেলা দেখেন তার অনেকগুণ বেশি মানুষ। লাইভ স্ট্রিমিংও জনপ্রিয় হয়ে উঠেছে। আইপিএল থেকে আয়ের প্রাথমিক উৎস হল টেলিভিশন স্পনসর। ফ্র্যাঞ্চাইজিগুলিও ক্রিকেটারদের জার্সি ও ট্রাউজার্সে স্পনসরদের লোগো থেকে বিপুল অর্থ পায়। ফলে খেলা দেখতে দর্শকরা স্টেডিয়ামে না এলে বিশেষ ক্ষতি হবে না। বরং এর ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে না। মুম্বইয়ে শনিবারের বৈঠকে বিসিসিআই-এর সব শীর্ষকর্তা হাজির থাকবেন। সেদিনই হয়তো আইপিএল আয়োজনের বিষয়ে বড় কোনও ঘোষণা হবে। এদিকে, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা আইপিএল আয়োজন না করার পরামর্শ দিয়েছি। আয়োজকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ভারতীয়দের উদ্দেশে আমাদের পরামর্শ, যে যেখানে আছেন সেখানেই থাকুন। অকারণে কোথাও যাবেন না। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। কারও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।’ অন্যদিকে, আইপিএল স্থগিত রাখার আর্জির দ্রুত শুনানি হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারী আইনজীবী বাবু অগ্রবালকে বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, ‘এটি এমন কোনও বিষয় নয় যে আদালত খোলা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ১৬ মার্চ আদালত খুললে এই আর্জি জানানো যেতে পারে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget