এক্সপ্লোর

Virat Kohli Steps Down: ''সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত'', বিরাট-বার্তায় কী বললেন সৌরভ?

Virat Kohli Steps Down: কোথাও একটা সেই ঠাণ্ডা লড়াইয়ের পরিসমাপ্তি হয়েছে গতকাল বিরাট (virat kohli) টেস্টের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর। কিন্তু তবুও কেন বোর্ড সভাপতির পক্ষ থেকে বার্তা আসছে না, সেই কৌতূহল ছিল।

মুম্বই: গত প্রায় দেড় মাস ধরে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে চর্চিত নামের একজন যদি বিরাট কোহলি, তো অন্যজন সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly)। বোর্ডের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই সৌরভ-বিরাট দ্বন্দ্বের আঁচ পাওয়া যাচ্ছিল। কোথাও একটা সেই ঠাণ্ডা লড়াইয়ের পরিসমাপ্তি হয়েছে গতকাল বিরাট (virat kohli) টেস্টের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর। কিন্তু তবুও কেন বোর্ড সভাপতির পক্ষ থেকে কোনো বার্তা আসছে না, তা নিয়েই সবার কৌতূহল ছিল। অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট ট্যুইটারে অবসরের কথা ঘোষণা করেছিলেন সন্ধে ৬.৪৫-এ। সৌরভ ১২.৪৭ নাগাদ ট্যুইট করেন। নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাটকে দুর্দান্ত ক্রিকেটার আখ্যা দিয়ে তিনি লেখেন, ''বিরাটের নেতৃত্বে ভারতীয় দল প্রতিটি ফরম্যাটে উন্নতি করেছে। ওর সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত। বিসিসিআই ওর সিদ্ধান্তকে সম্মান জানায়। আশা করব, ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিরাট টিম ইন্ডিয়াকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে। ও দারুণ একজন ক্রিকেটার। ওয়েল ডান বিরাট।"

 

তবে কোহলির সিদ্ধান্তের জন্য যেন তৈরিই ছিল বোর্ড। কারণ, কোহলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সামান্য পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে পাল্টা ট্যুইট করে তাঁকে ধন্যবাদ জানানো হল। যেখানে, তিনি টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর বোর্ড থেকে ধন্যবাদ জ্ঞাপনের সৌজন্য সারতে সময় লেগেছিল প্রায় ২৪ ঘণ্টা। শোনা যাচ্ছে, শনিবার সকালেই ফোনে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সচিব জয় শাহর সঙ্গে কথা বলেন কোহলি। তাঁদেরকে নিজের সিদ্ধান্তের কথা জানান। সূত্রের খবর, সেই বৈঠকে কোহলির সিদ্ধান্ত শুনে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সেভাবে জোর করেননি কেউই। 

এদিকে, অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার দিন বিরাট কোহলির (Virat Kohli) ভূয়সী প্রশংসা করলেন স্যার ভিভ রিচার্ডস (Viv Richards)। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করেন ভিভ। বিরাটের বিবৃতির ছবি পোস্ট করে লেখেন 'ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তোমার অসাধারণ পারফরম্যান্সের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। এখন পর্যন্ত তুমি যা যা অর্জন করতে পেরেছ তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত। আমি নিশ্চিতভাবেই বলতে পারি ভারতীয় অধিনায়কদের তালিকায় তোমার নাম সবার উপরে থাকবে।'

এদিকে বিরাটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া কু-তে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ। তিনি লেখেন, ''টেস্ট অধিনায়ক হিসেবে তোমার অনবদ্য সাফল্যের জন্য অভিনন্দন। নম্বর কখনো মিথ্যে কথা বলে না। তুমি শুধু ভারতেরই নয়, বিশ্বের অন্যতম সেরা টেস্ট অধিনায়কদের মধ্যে একজন। আগামী দিনগুলোয় ব্যাটার হিসেবে আক্রমণাত্মক বিরাটকে দেখার অপেক্ষায় রইলাম।''

Virat Kohli Steps Down: ''সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত'', বিরাট-বার্তায় কী বললেন সৌরভ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget