এক্সপ্লোর

BCCI's Ranji plan: আগামী মাসেই শুরু রঞ্জির লিগ পর্ব, নক আউটের ম্যাচ জুনে

BCCI's Ranji plan: আর আগামী জুনে নক আউটের ম্যাচগুলো আয়োজন করা হবে। অর্থাৎ আইপিএলের আগে লিগ পর্বের ম্য়াচগুলো হয়ে যাবে। আর আইপিএলের পরে রঞ্জির নক আউট পর্বের ম্যাচগুলো খেলা হবে।

মুম্বই: করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল এবারের রঞ্জি টু্র্নামেন্টে। কিন্তু এবার সেই টুর্নামেন্ট শুরুর ভাবনায় বিসিসিআই (bcci)। তবে টানা এই টুর্নামেন্ট না করে ২ ভাগে তা করতে চলেছে বিসিসিআই। ফেব্রুয়ারি-মার্চে হবে টুর্নামেন্টের লিগ পর্বের ম্য়াচগুলো। আর আগামী জুনে নক আউটের (knock out) ম্যাচগুলো আয়োজন করা হবে। অর্থাৎ আইপিএলের আগে লিগ পর্বের ম্য়াচগুলো হয়ে যাবে। আর আইপিএলের পরে রঞ্জির (ranji trophy) নক আউট পর্বের ম্যাচগুলো খেলা হবে। এদিন বোর্ড সচিব জয় শাহ (jay shah) এক বিবৃতিতে জানিয়েছেন, ''বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবারের রঞ্জি ট্রফি ২ টো ভাগে আয়োজন করা হবে। প্রথম ভাগে লিগ পর্যায়ের সব ম্যাচ হবে। পরের পর্যায়ে নক আউটের ম্যাচগুলো হবে। ফেব্রুয়ারি-মার্চে প্রথম পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে। জুনে নক আউটের ম্যাচ হবে।'' ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তাঁর বিবৃতিতে আরও বলেন, ''আমার দল গোটা বিষয়টির দিকে নজর রেখেছে। কোভিড পরিস্থিতিতে প্রত্যেক প্লেয়ার ও সাপোর্ট স্টাফ ও গ্রাউন্ডসম্যানদের সুস্থতার দিকে লক্ষ্য রাখাটাও আমাদের দায়িত্ব। রঞ্জি ট্রফি আমাদের দেশের একটি ঐতিহ্যশালী ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। প্রত্যেক বছর প্রচুর প্রতিভা এই টুর্নামেন্টে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়। তাই কোনোভাবেই এই টুর্নামেন্টকে আমরা উপেক্ষা করতে পারি না। সুস্থভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য় যা যা পদক্ষেপ নেওয়ার সব নেওয়া হবে।''

করোনার প্রাদুর্ভাবে গত মরসুমে রঞ্জি টুর্নামেন্ট বন্ধ ছিল। এই মরসুমের সূচি চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় স্থগিত করে দিতে হয়েছিল। দেশের সমস্ত রাজ্যের ক্রিকেটারদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয় ছিল রঞ্জি ট্রফির (Ranji Trophy) ভবিষ্যৎ কী? তবে এখনও টুর্নামেন্ট শুরুর বিষয়ে ঘোষণা করলেও নক আউট পর্বে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে কোনও দলই নামী তারকাদের পাচ্ছে না আইপিএলের জন্য। সেক্ষেত্রে জৌলুস হারাতে পারে টুর্নামেন্টও। কেউ কেউ আবার আশঙ্কা প্রকাশ করছেন যে, ৩৮ দলের টুর্নামেন্ট রঞ্জি ট্রফিকে এত বিরাট জৈব সুরক্ষা বলয় তৈরি করে নিশ্ছিদ্র রাখা কতটা সম্ভব। বিশেষ করে যেখানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মতো আইসিসি ইভেন্টেও করোনার হানা দেখা যাচ্ছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget