এক্সপ্লোর

Women's IPL: আগামী মার্চে শুরু মহিলাদের আইপিএল, খেলবে ৫ দল

Women's IPL 2023: বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানাে হয়েছে  যে আগামী বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শুরু হবে মহিলাদের আইপিএল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। 

মুম্বই: দীর্ঘদিনের পরিকল্পনা অবশেষে ফলপ্রসূ হতে চলেছে। শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। আগামী বছর মার্চেই বসছে মহিলাদের আইপিএল টুর্নামেন্ট। মোট পাঁচটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। তারা প্রত্যেকে একে অপরের বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানাে হয়েছে  যে আগামী বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শুরু হবে মহিলাদের আইপিএল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিসিসিআই মোট ২২টি ম্যাচ আয়োজন করতে চলেছে। গ্রুপ পর্বে হবে ২০টি ম্যাচ। লিগ ফর্ম্য়াটে খেলা হবে। লিগ পর্যায়ে যে দল শীর্ষে থেকে শেষ করবে সে সরাসরি চলে যাবে ফাইনালে। দুই ও তিন নম্বরে থাকা দল এলিমিনেটর খেলবে। যারা জিতবে তারা যাবে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে। নিয়ম অনুযায়ী প্রথম একাদশে ৫ জনের বেশি বিদেশি রাখা যাবে না। সেই বিদেশিদের মধ্য়ে ১ জন হবে অ্যাসোসিয়েট দেশের। মোট ১৮ জন প্লেয়ার প্রতিটি দল তাঁদের স্কোয়াডে রাখতে পারবে। 

এশিয়া কাপের ফাইনালে হরমনপ্রীতরা

তাইল্যান্ডকে ৭৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে প্রথম দল হিসাবে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করল ভারতীয় দল। বল হাতে ফের একবার অনবদ্য পারফর্ম করলেন দীপ্তি শর্মা। ভারতের হয়ে তিনিই সর্বোচ্চ তিনটি উইকেট নেন।

দুরন্ত দীপ্তি

১৪৮ রানের পুঁজি নিয়ে এদিন বল করতে নামে ভারত। গত ম্য়াচে তাইল্যান্ডকে মাত্র ৩৭ রানেই অল আউট করে দিয়েছিলেন ভারতীয় স্পিনাররা। তবে এই ম্যাচে এমনটা হল। তাইল্যান্ডকে অল আউট করতে ব্যর্থ হয় ভারতীয় দল। অবশ্য নির্ধারিত বিশ ওভারে তাই ব্যাটারদের অল্প রানেই সীমাবদ্ধ রাখেন ভারতীয় বোলাররা। তাইল্যান্ড প্রথমবার এশিয়া কাপের সেমিফাইনালে নয় উইকেটে ৭৪ রানের বেশি করতে পারেনি। ছয় ম্যাচে ১০ উইকেট নিয়ে এমনিতেই এশিয়া কাপের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন দীপ্তি। সেমিফাইনালে তাইল্যান্ডের বিরুদ্ধে আরও তিনটি উইকেট নেন তিনি। 

টপ অর্ডারের রানের দৌলতেই এই টুর্নামেন্টে সাফল্য পেয়েছে তাইল্যান্ড। ভারতীয় বোলাররা সেই তাই টপ অর্ডারকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। দীপ্তি শর্মাই প্রথম আঘাতটি হানেন। তৃতীয় ওভারেই নান্নাপাতকে ফেরান তিনি। মাত্র ২১ রানেই চার উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে যায় তাইরা। পঞ্চম উইকেটে ৪২ রানের পার্টনারশিপ গড়ে বটে তাইল্যান্ড, তবে ওই শুরু, ওই শেষ। আর তেমন কোনও পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি তাই দল। দীপ্তি ছাড়া রাজেশ্বরী গায়কোয়াড ভারতের হয়ে দুইটি উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget