এক্সপ্লোর

নির্বাচক হওয়ার জন্য একগুচ্ছ শর্ত দিল বিসিসিআই

নয়াদিল্লি: ভারতীয় দলের নির্বাচক নিয়োগের নিয়মে বেশ কিছু বদল আনল বিসিসিআই। জাতীয় বা আন্তর্জাতিক স্তরে ন্যূনতম ম্যাচ খেলার অভিজ্ঞতা, অবসরের সময়সীমা, বয়সের উর্ধ্বসীমার মতো নতুন নিয়ম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট শর্তগুলি পূরণ করতে পারলে তবেই নির্বাচক হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন আবেদনকারীরা।   সিনিয়র, জুনিয়র ও মহিলা দলের নির্বাচক হওয়ার জন্য আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার। জুনিয়র দলের নির্বাচক হতে গেলে অন্তত ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। সিনিয়র পুরুষ ও মহিলা দলের নির্বাচকদের ৫০ বা তার বেশি প্রথম শ্রেণির ম্যাচ ছাড়াও, টেস্ট বা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। সব ধরনের ক্রিকেট থেকে অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে। বয়স ৬০-এর বেশি হওয়া চলবে না। নির্বাচিত হলে শারীরিক পরীক্ষার জন্য রাজি থাকতে হবে।   বোর্ডের সংস্কারের অঙ্গ হিসেবেই এবার নির্বাচক নিয়োগের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়েছে। এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। শুধু ক্রিকেট খেলার অভিজ্ঞতা বা বয়সই নয়, এর সঙ্গে আরও কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। আবেদনকারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইপিএল-এর কোনও দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নির্বাচক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি কোনও ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না। নির্বাচকদের সংবাদমাধ্যমে কলাম লেখার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবেদনকারীর বিরুদ্ধে অপরাধের রেকর্ড থাকা চলবে না।   বিসিসিআই, কোনও রাজ্য ক্রিকেট সংস্থা বা কোনও সরকারি সংস্থা নির্বাসিত করলে নির্বাচক হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না সংশ্লিষ্ট ব্যক্তি। চার বছর বা তার বেশি সময় নির্বাচক হিসেবে কাজ করেছেন এমন ব্যক্তিরা আর আবেদন করতে পারবেন না।   আবেদনপত্র জমা পড়ার পর সেগুলি খতিয়ে দেখে আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নির্বাচকদের পূর্ণ সময়ের জন্য নিয়োগ করা হবে। কাজের প্রয়োজনে যে কোনও জায়গায় যাওয়ার জন্য তৈরি থাকতে হবে তাঁদের। বিসিসিআই-এর কোনও সহযোগী সংস্থার বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

সেরা শিরোনাম

IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget