এক্সপ্লোর

BCCI on PoK league: পাক অধিকৃত কাশ্মীরে লিগের অনুমোদন না দিতে আইসিসিকে আর্জি সৌরভদের বোর্ডের

পাক অধিকৃত কাশ্মীরে ক্রিকেট লিগ খেললে ভারতে সমস্তরকম ক্রিকেটীয় কার্যকলাপ থেকে বাদ পড়তে হবে বলে ক্রিকেটারদের উদ্দেশে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়দের ভারতীয় ক্রিকেট বোর্ড।

কলকাতা: পাক অধিকৃত কাশ্মীরে ক্রিকেট লিগ খেললে ভারতে সমস্তরকম ক্রিকেটীয় কার্যকলাপ থেকে বাদ পড়তে হবে বলে ক্রিকেটারদের উদ্দেশে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়দের ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আইসিসি-র কাছেও অভিযোগ জমা দিল বোর্ড। সূত্রের খবর, কাশ্মীর প্রিমিয়ার লিগ বা কেপিএলকে অনুমোদন না দেওয়ার জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গিয়েছে, আইসিসি-কে লেখা চিঠিতে ভারতীয় বোর্ড আবেদন করেছে যে, বিতর্কিত ভূখণ্ডে যেন কোনও ক্রিকেট প্রতিযোগিতার অনুমোদন না দেওয়া হয়। তবে পাক ক্রিকেট বোর্ডের পাল্টা দাবি, এরকম কোনও নিয়ম নেই আইসিসি-র।

শনিবার দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস জানিয়েছিলেন যে, তাঁকে পাক অধিকৃত কাশ্মীরে ক্রিকেট লিগ খেলা থেকে আটকানোর চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি অভিযোগ করেন যে, বিতর্কিত ভূখণ্ডে লিগ খেললে ভারতে তাঁর সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ বন্ধ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বোর্ড। শাহিদ আফ্রিদির মতো পাকিস্তানি তারকা গিবসের পাশে দাঁড়িয়ে আক্রমণ করেন সৌরভদের বোর্ডকে। আফ্রিদির মতে, ক্রিকেট আর রাজনীতিকে মিশিয়ে ঠিক করছে না ভারত। যদিও পাল্টা সমালোচনার মুখে পড়তে হয়েছে আফ্রিদিকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য নিজেদের অবস্থানে অনড়। বোর্ড সূত্রে খবর, বিশ্বের প্রায় সমস্ত ক্রিকেট বোর্ডকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, পাক অধিকৃত কাশ্মীরে পাক ক্রিকেট বোর্ডের পরিচালনায় কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) খেললে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ভারতে সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

ভারতীয় বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন যে, দেশের স্বার্থই তাঁদের কাছে বরাবর অগ্রাধিকার পেয়ে এসেছে এবং সেই কারণেই এই ধরনের লিগে অংশগ্রহণকারীদের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখা নিয়ে কড়া অবস্থান নিয়েছেন তাঁরা।

ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে টানাপোড়েন দীর্ঘ দিনের। রাজনৈতিক রেষারেষির জেরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও। কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকেই দুই দেশের সম্পর্ক যেন আরও তলানিতে গিয়ে ঠেকেছে।

৬ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত হওয়ার কথা কাশ্মীর প্রিমিয়ার লিগ। পাক অধিকৃত কাশ্মীরে হওয়ার কথা এই লিগ। সেখানে বহু প্রাক্তন ক্রিকেটার অংশ নেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: দু'ধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা ব্যবস্থা, এবার থেকে পাবেন 'ওয়াই ক্যাটাগরি'র সুরক্ষা
দু'ধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা ব্যবস্থা, এবার থেকে পাবেন 'ওয়াই ক্যাটাগরি'র সুরক্ষা
Bengal Cricket: ৭০ কোটি টাকার ক্ষতিপূরণের আইনি নোটিশ সৌরভের সিএবি-কে, পাল্টা খরচ না মেটানোর অভিযোগ
৭০ কোটি টাকার ক্ষতিপূরণের আইনি নোটিশ সৌরভের সিএবি-কে, পাল্টা খরচ না মেটানোর অভিযোগ
Piyali Basak: কমিটি থেকে বাদ, আঙুল কাটা পড়লেও পর্বতারোহীরা পাননি চিকিৎসার খরচ, নিশীথকে চিঠি পিয়ালির
কমিটি থেকে বাদ, আঙুল কাটা পড়লেও পর্বতারোহীরা পাননি চিকিৎসার খরচ, নিশীথকে চিঠি পিয়ালির
Bengal Cricket: বাসি ফুলে পঙ্কজ রায়ের জন্মদিন পালনের অভিযোগ, CCTV ফুটেজ চেয়ে চিঠি ক্ষুব্ধ প্রণব রায়ের
বাসি ফুলে পঙ্কজ রায়ের জন্মদিন পালনের অভিযোগ, CCTV ফুটেজ চেয়ে চিঠি ক্ষুব্ধ প্রণব রায়ের

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget