এক্সপ্লোর

Global T20 Namibia: নামিবিয়ায় ধুন্ধুমার লড়াই! আফ্রিদিদের বিরুদ্ধে খেলবেন বাংলার ক্রিকেটারেরা?

T-20 WC News: নামিবিয়ার মাটিতে হতে পারে ধুন্ধুমার লড়াই। যেখানে একদিকে হয়তো শাহবাজ আমেদ, ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণরা। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ও তাঁর সহযোদ্ধারা।

কলকাতা: নামিবিয়ার মাটিতে হতে পারে ধুন্ধুমার লড়াই। যেখানে একদিকে হয়তো শাহবাজ আমেদ, ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণরা। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ও তাঁর সহযোদ্ধারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কার্যত ভারত-পাক মিনি যুদ্ধ হতে পারে বাইশ গজে।

কীভাবে? কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে নামিবিয়ার মাটিতে আয়োজিত হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে থাকছে নামিবিয়া। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমন্ত্রিত হিসাবে সেই টুর্নামেন্টে খেলবে বাংলা দলও। যে খবর বুধবার প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে। আর শনিবারের খবর হচ্ছে, সেই টুর্নামেন্টে খেলার জন্য রাজি হয়েছে পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল লাহৌর কলন্দরস। যে দলের অধিনায়ক, পাকিস্তান দলের অন্যতম সেরা পেস অস্ত্র শাহিন শাহ আফ্রিদি।

জানা গিয়েছে, চতুর্থ দল হিসাবে টুর্নামেন্টে অংশ নিতে পারে দক্ষিণ আফ্রিকার কোনও দল।

শুক্রবার সেই সফরের জন্য বাংলা দল ঘোষণা করা হল। অধিনায়ক রাখা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকেই (Abhimanyu Easwaran)। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য অভিমন্যু নিজে যথেষ্ট তৈরি কি না, তা নিয়ে আগে একাধিকবার প্রশ্ন উঠেছে। তবু তাঁর ক্রিকেটীয় দক্ষতায় আস্থা রেখেছেন বাংলার নির্বাচকেরা।

১৬ সদস্যের দলে তারুণ্যের আধিক্য। অভিজ্ঞ মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারদের দলে রাখা হয়নি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমার সুযোগ পেয়েছেন। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে প্রদীপ্ত প্রামাণিক-সহ চারজনকে। তবে দলের কোচ হিসাবে কে যাবেন, তা এখনও চূড়ান্ত নয়। সোমবারের মধ্যে বাংলার নতুন কোচের নাম ঘোষণা হয়ে যেতে পারে। নবনিযুক্ত কোচই হয়তো দলের সঙ্গে নামিবিয়া যাবেন। সিএবি সূত্রে সেরকমই খবর।

প্রাক মরসুম প্রস্তুতির অংশ হিসাবে নামিবিয়া যাচ্ছেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed), আকাশ দীপ (Akash Deep), ঈশান পোড়েলরা (Ishan Porel)। আফ্রিকা সফর দিয়েই এবারের প্রাক মরসুম প্রস্তুতি সারবে বাংলা ক্রিকেট দল।

ঘোষিত বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, রণজ্যোৎ সিংহ খইরা, শ্রেয়াংশ ঘোষ, কর্ণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, শ্রেয়ান চক্রবর্তী, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল, সুপ্রদীপ দেবনাথ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ, সৌম্যদীপ মন্ডল এবং রবি কুমার।

স্ট্যান্ড বাই: অঙ্কুর পাল, প্রদীপ্ত প্রামাণিক, দেবপ্রতিম হালদার ও সিদ্ধার্থ সিংহ।

 

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget