Mamata Banerjee: কোচবিহার থেকে ফিরেই নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : অসুস্থ গায়ক নচিকেতা, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। কোচবিহার থেকে ফিরেই গায়ককে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী। শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি গায়ক
'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না', আমার সমর্থন লাগবেই', হুঙ্কার হুমায়ুনের!
বাবরি মসজিদের শিলান্যাসের পরেই বার্তা হুমায়ুন কবীরের। সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় শোনা গেল নতুন হুঙ্কার। নতুন দলের আত্মপ্রকাশের আগে সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় 'কিং মেকার'-এর সুর।
ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমরা এখন এমনই অবস্থায় আছি। ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব। প্রচারেও করব, নির্বাচন কমিটিতেও সেটা দেখাবো। যাদের প্রার্থী করব, তাদের তালিকা দেখলেই বুঝবে সকলে। হুঙ্কার দিচ্ছি না। আমি করে দেখানোর লোক। ২২ ডিসেম্বর আসতে দিন, ১ লক্ষের জমায়েত করব'।




















