এক্সপ্লোর

Syed Mushtaq Ali T20: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির প্রি কোয়ার্টারে অসমের বিরুদ্ধে হার বাংলার

Bengal vs Assam: ব্যাট করতে নেমে অসম ১৭.৫ ওভারে ১৪২ রান তুলে নেয় ২ উইকেট হারিয়ে। রিয়ান পরাগ ছাড়াও বিশাল রয় ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন।

মোহালি: মুস্তাক আলি টি-টোয়েন্টির (Sayed Mustaq Ali T20) প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অসমের বিরুদ্ধে হেরে গেল বাংলা (Bengal Cricket Team)। ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল রিয়ান পরাগের (Riyan Parag) দল। ঝোড়ে অপরাজিত অর্ধশতরান হাঁকালেন রিয়ান পরাগ (Riyan Parag)। এদিন প্রথমে ব্য়াটিং করতে নেমেছিল বাংলা দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৮ রান প্রথমে বোর্ডে তুলে নিয়েছিল বাংলা। বাংলার হয়ে করণ লাল ২৪ ও অভিষেক পোড়েল ২৩ রান হাঁকিয়েছিলেন। অসমের বোলারদের মধ্যে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন আকাশ সেনগুপ্ত। 

জবাবে ব্যাট করতে নেমে অসম ১৭.৫ ওভারে ১৪২ রান তুলে নেয় ২ উইকেট হারিয়ে। রিয়ান পরাগ ছাড়াও বিশাল রয় ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাংলার হয়ে মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ ১ টি করে উইকেট নেন। 

এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে ভাল শুরু করলেও মাত্র ২১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৩ রান করে অভিষেক পোড়েল। অধিনায়ক সুদীপ ঘরামি ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শাহবাজ মাত্র ৫ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। শেষদিকে করণ লালের সঙ্গে কৌশিক মাইতি কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন। ২১ রান করেন তিনি।

রান তাড়া করতে নেমে দানিস দাসকে ফেরান মুকেশ কুমার। তিনি ১০ রান করে আউট হন। মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আরেক ওপেনার ঋষভ দাস ২৬ বলে ৩১ রান করেন। তিনটি বাউন্ডারি হাঁকান তিনি নিজের ইনিংসে। তাঁকে শাহবাজ ফেরান। এরপরই রিয়ান পরাগ ও বিশাল রয় মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ২টো বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৫০ রান করে অপরাজিত থাকেন রিয়ান। 

চলতি মরসুমে মহারাষ্ট্রের কাছে হারের পর বিরাট ধাক্কা খেয়েছিল বাংলা ক্রিকেট দল। রুতুরাজ গায়কোয়াড়-কেদার যাদবদের ব্যাটিং দাপটের সামনে কার্যত একপেশেভাবে ম্যাচ হেরেছিল বাংলা। এরপর যদিও ঘুরে দাঁড়ায় তাঁরা। পরপর ম্যাচ জিতে নিয়েছিল। এবারের টুর্নামেন্টে তরুণ সুদীপ ঘরামিকে অধিনায়ক করে মাঠে নেমেছিল বাংলা। তিনি নিজেও ভাল পারফর্ম করেছিলেন টুর্নামেন্টে। তবে দলকে সাফল্য পাইয়ে দিতে ব্যর্থ হলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget