এক্সপ্লোর

Ashok Dinda Retirement: শরীর সায় দিচ্ছে না, সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ডিন্ডার

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশোক ডিন্ডা| মঙ্গলবার সন্ধ্যায় সিএবি-তে সাংবাদিক বৈঠকে ডিন্ডা জানিয়ে দিলেন, কেরিয়ারে এখানেই ইতি টানছেন তিনি|

কলকাতা: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশোক ডিন্ডা| মঙ্গলবার সন্ধ্যায় সিএবি-তে সাংবাদিক বৈঠকে ডিন্ডা জানিয়ে দিলেন, কেরিয়ারে এখানেই ইতি টানছেন তিনি|

বাংলার হয়ে খেলার পাশাপাশি নিজের বোলিং সাফল্যে জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন ডিন্ডা| ২০০৯ সালের ডিসেম্বরে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক| সেই ম্যাচে সনৎ জয়সূর্যের উইকেট তুলে নিয়েছিলেন ডিন্ডা| জাতীয় দলের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট| ২০১০ সালে ভারতের জার্সিতে ওয়ান ডে অভিষেক| জাতীয় দলের হয়ে ১৩টি ওয়ান ডে খেলেছেন ডিন্ডা| নিয়েছেন ১২টি উইকেট| নজরকাড়া বোলিংয়ের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ছিলেন| তবে প্রথম একাদশে সুযোগ হয়নি|

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস, পুণে ওয়ারিয়র্স, রাইজিং পুণে সুপারজায়ান্ট ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করেছেন ডিন্ডা| আইপিএলে ৭৮ ম্যাচে নিয়েছেন ৬৯ উইকেট|

বলের গতির জন্য তাঁকে ডাকা হতো নৈছনপুর এক্সপ্রেস বলে| মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় পাড়ি, একটি সংস্থার ট্যালেন্ট হান্ট থেকে সকলের নজরে পড়া, টালিগঞ্জে কোচ অটল দে বর্মনের বাড়িতে থেকে ক্রিকেট সাধনা, ডিন্ডার উত্থান বাংলার ক্রিকেটে রূপকথার মতো| ক্লাব ক্রিকেটে পারফরম্যান্সের জেরে বাংলা দলে সুযোগ| বাংলার জার্সিতে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন ডিন্ডা| বহু ম্যাচে ডিন্ডার বোলিং দাপটে জিতেছে বাংলা|

তবে গত মরসুমে বাংলার বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে মতান্তর আর তার জেরে কোচ অরুণ লালের সঙ্গেও দূরত্ব তৈরি হয় ডিন্ডার| গত মরসুমেই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডিন্ডা| সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যোগ দেন গোয়ায়| তবে গোয়ার জার্সিতে সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি খেলেই অবসরের সিদ্ধান্ত| মঙ্গলবার সিএবিতে স্ত্রী শ্রেয়সীকে পাশে বসিয়ে ডিন্ডা বললেন, 'সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি খেলার পরই বুঝি শরীর আর দিচ্ছে না| তারপরই খেলা ছাড়ার সিদ্ধান্ত|' তাঁর কেরিয়ারে অবদানের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানান বাংলার পেসার| সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৩৬ বছরের ডিন্ডাকে বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত করার কথা ভাবছেন| তবে আপাতত পরিবারকে সময় দিতে চান নৈছনপুর এক্সপ্রেস|

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget