এক্সপ্লোর

Big Bash League: বিপজ্জনক পিচ, মাত্র ৬.৫ ওভারের পরই পরিত্যক্ত ঘোষণা করা হল ম্য়াচ!

Melbourne Renegades vs Perth Scorchers: পিচ বিপজ্জনক হওয়ায় মেলবোর্ন রেনেগ্রেডস বনাম পারথ স্কর্চার্সের ম্যাচ মাত্র ৬.৫ ওভারের মাথায় বন্ধ করে দিতে হল।

জিলং: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল ম্যাচের পিচকে গড়পড়তা বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। আর তার পরের দিনই বিগ ব্যাশ লিগের (BBL) বাইশ গজ নিয়ে ধুন্ধুমার। পিচ বিপজ্জনক হওয়ায় মেলবোর্ন রেনেগ্রেডস বনাম পারথ স্কর্চার্সের ম্যাচ মাত্র ৬.৫ ওভারের মাথায় বন্ধ করে দিতে হল। পরিত্যক্ত ঘোষণা করা হল ম্যাচটি।

১৩তম বিগ ব্যাশ লিগের (Big Bash League) চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল পারথ স্কর্চার্স ও মেলবোর্ন রেনেগ্রেডস। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা। কিন্তু মাত্র ৬.৫ ওভারের পর আর খেলা হল না। বিপজ্জনক পিচের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচের কয়েকদিন আগে থেকে জিলংয়ে প্রচুর বৃষ্টি হয়েছিল। মনে করা হচ্ছে, পিচ ঢাকা থাকলেও কভারের ফাঁক গলে জল ঢুকে গিয়েছে পিচে। কিছু জায়গা ভেজা থাকায় ম্যাচ শুরুর আগেই উদ্বেগ প্রকাশ করেন খেলোয়াড়েরা। মেলবোর্ন অধিনায়ক নিক ম্যাডিনসন টস জিতে পারথকে ব্যাটিংয়ে পাঠানোর পরই জানান, ‘উইকেট একেবারে ভেজা। আমরা দেখতে চাই কী হতে চলেছে।’

পারথ ৬.৫ ওভারে ২ উইকেটে ৩০ রান করার পর খেলা বন্ধ করে দেওয়া হয়। ২০ রানে অপরাজিত থাকা অ্যারন হার্ডি প্রথমে মাঠের আম্পায়ারের কাছে অভিযোগ জানান যে, পিচে ব্যাটিং করা কঠিন হয়ে উঠছে। অন্য প্রান্তে থাকা জশ ইংলিসও একই কথা জানান। তারপরই মাঠ ছাড়েন খেলোয়াড়রা। ২০ মিনিট পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সপ্তম ওভারে অদ্ভুতুড়ে বাউন্স দেখে ম্যাচের ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা কিংবদন্তি রিকি পন্টিংও বলে ফেলেন, ‘অদ্ভুত’। প্রাক্তন অজি অধিনায়ক ও মেলবোর্ন তারকা অ্যারন ফিঞ্চও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এই ধরনের পিচে ব্যাটিং করলে বল খেলোয়াড়দের হেলমেট বা শরীরে আঘাত করতে পারে।

দ্বিতীয় ওভার থেকেই পিচ বিপজ্জনক আচরণ করতে শুরু করে। উইল সাদারল্যান্ডের বল প্রায় একই জায়গায় পড়লেও ভিন্ন আচরণ করে। রহস্যময় বাউন্সে ব্যাটারদের ভোগান্তিতে দ্বিধায় পড়ে যান উইকেটকিপার কুইন্টন ডি'ককও। 

বৃষ্টির পর মাঠকর্মীরা পিচ শুকনোর চেষ্টা করলেও লাভ হয়নি। পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড গোটা ঘটনা খতিয়ে দেখবে। যেভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল এবং সমর্থকেরা ও ক্রিকেটারেরা হতাশা নিয়ে মাঠ ছাড়ল, তা অনভিপ্রেত বলেও জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: Mukesh Kumar Exclusive: তালতলার একচিলতে ঘর থেকে ভারতীয় ড্রেসিংরুম! হানিমুন মুলতুবি রেখে দক্ষিণ আফ্রিকায় মুকেশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget