এক্সপ্লোর

T20 World Cup: 'চাহালকে কেন খেলানো হল না?', প্রাক্তন নির্বাচকের রোষের মুখে টিম ম্যানেজমেন্ট

T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে এবারের টুর্নামেন্টে নেমেছিল টিম ইন্ডিয়া।

অ্যাডিলেড: ইংল্য়ান্ডের বিরুদ্ধে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে ছিটকে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। গোটা টুর্নামেন্টেই স্পিন আক্রমণে রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় একাদশে খেলেছিলেন। কিন্তু রিজার্ভ বেঞ্চে বসে থাকা সত্ত্বেও কোনও ম্যাচেই একাদশে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের সর্বাধিক উইকেট প্রাপ্ত স্পিনারকে দলের বাইরে কেন প্রতি ম্যাচে বসিয়ে রাখা হল। এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক শরনদীপ সিংহ। টিম ম্যানেজমেন্টকেও দুষেছেন তিনি।

কী বলছেন শরনদীপ সিংহ?

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের লজ্জার হারের পর শরনদীপ সিংহ বলছেন, ''ভারতের সবচেয়ে বড় ভুল হয়েছে গোটা টুর্নামেন্টে যুজবেন্দ্র চাহালকে না খেলানো। বিশেষ করে আজকের মত ম্যাচে। আমরা সবাই দেখতে পেলাম যে ইংল্যান্ডের রিস্ট স্পিনাররা কতটা কার্যকরী ভূমিকা নিয়েছেন।''

রোহিতদের পাশে দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হারের পর সমালোচনায় বিদ্ধ ভারতীয় দল (Ind vs Eng)। প্রশ্ন উঠছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমারদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে। যদিও সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়।

সেমিফাইনাল ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, 'সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আসেনি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টি। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও অনেক সময় রয়েছে। সেমিফাইনালের পর এসব বলা কঠিন। রোহিত, কোহলি, ভুবনেশ্বররা দারুণ পারফর্মার। আমাদের পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে।'

ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজয়ের পর মানসিকভাবে বিধ্বস্ত দ্রাবিড়। বলেন, 'আমি হতাশ এভাবে হেরে। তবে ভাল দল হিসাবেই জিতেছে ইংল্যান্ড। স্কোরবোর্ডেই সেটা পরিষ্কার। সব মিলিয়ে আমরা ভাল খেলেছি। বড় টুর্নামেন্টে কিছু মুহূর্ত ভাল কাটিয়েছি। হয়তো তা ট্রফি জেতার জন্য যথেষ্ট নয়। আমাদের অনেক উন্নতি করতে হবে আর এগিয়ে যেতে হবে।'

ভারতের রান কি কম হয়েছিল বলে মনে হয় না? ভারতীয় দলের হেড কোচ বলেন, 'এইরকম পরিবেশে ১৮০ বা তার বেশি রান আমরা করেছি। তবে ইংল্যান্ড দারুণ বল করেছে। খুব ভাল লাইন-লেংথে বল করে গিয়েছে। আমাদের ব্যাটারদের মারতে দেয়নি। হার্দিক দারুণ খেলেছে। তবে আমাদের ১৮০-১৮৫ রান করা উচিত ছিল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget