এক্সপ্লোর

আমরা দু’জনেই আবেগে ভেসে যাই, ক্যাচ ধরার পর বিরাটের উত্তেজক অঙ্গভঙ্গি প্রসঙ্গে বলছেন অশ্বিন

ক্যাচ ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিরাট। মাঠ থেকে বেরিয়ে গিয়ে ডাগআউটে গ্লাভস ছুঁড়ে ফেলে অশ্বিনও রাগ দেখান।

বেঙ্গালুরু: গতকালের ম্যাচে বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ নেওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির উত্তেজক অঙ্গভঙ্গি নিয়ে বিশেষ আপত্তির কিছু দেখছেন না কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমি আর বিরাট দু’জনেই খেলার সময় আবেগে ভেসে যাই। এছাড়া বিষয়টা আর কিছু না।’ গতকালের ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ২৭ রান দরকার ছিল পঞ্জাবের। উমেশ যাদবের প্রথম বলে ছক্কা মেরে শুরুটা দুর্দান্ত করেন অশ্বিন। কিন্তু পরের বলেই তিনি আউট হয়ে যান। ক্যাচ ধরে আগ্রাসী মেজাজ দেখান বিরাট। মাঠ থেকে বেরিয়ে গিয়ে ডাগআউটে গ্লাভস ছুঁড়ে ফেলে অশ্বিনও রাগ দেখান। তবে ম্যাচের পর বিষয়টিকে হাল্কা করে দেখানোর চেষ্টা করেন পঞ্জাবের অধিনায়ক। এই ম্যাচে হারের বিষয়ে অশ্বিন বলেছেন, ‘তিন ওভারে ৬০ রান করে আমরা জিততে পারতাম। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে এটা আশা করাই যায়। কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, ম্যাচটা সেভাবে হয়নি। গোটা প্রতিযোগিতাতেই আমাদের সঙ্গে এটা হয়েছে। যখন গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ভাল খেলতে পেরেছি, সেই ম্যাচ জিতেছি। আর যে ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল খেলতে পারিনি, সেই ম্যাচ হেরে গিয়েছি। ২০০ রান তাড়া করে জিততে গেলে অন্তত একজন ব্যাটসম্যানকে ৭০-৮০ রান করতে হয়। আমরা সেটা করতে পারিনি। ১০ ওভারে আমাদের ১০৫ রান ছিল। মাঝের ওভারগুলিতে আরসিবি-র মতোই আমরাও ছন্দ হারিয়ে ফেলি। নিকোলাস পুরান দারুণ খেলে আমাদের ম্যাচে ফিরিয়ে আনে। চার ওভারে ৪৫-৪৬ রান দরকার ছিল আমাদের। সেখান থেকে এই মাঠে ম্যাচ জিততে না পারা হতাশাজনক।’

সেরা শিরোনাম

NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
IND vs NZ Test: দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
Mohammed Siraj: বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget