এক্সপ্লোর

ENG vs NZ: ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য কিউয়ি দলে ফিরলেন বোল্ট, জেমিসন

Boult, Jamieson Return: এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৯৯টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন বোল্ট। তাঁর অভিজ্ঞতা অন্য়তম সম্পদ ভারতের মাটিতে বিশ্বকাপের জন্য।

অকল্যান্ড: সামনেই বিশ্বকাপ (World Cup 2023) । এই মুহূর্তে সীমিত ওভারের ফর্ম্যাটে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে প্রতিটি দলই। অস্ট্রেলিয়া তো তাঁদের প্রাথমিক স্কোয়াডই ঘোষণা করে দিয়েছে। প্রথমসারির অন্যান্য দলগুলোও নিজের দল গঠনে নজর রেখেছে। গতবারের বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্য়ান্ডও সেই তালিকায় রয়েছে। আর তাই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় কিউয়ি (New Zealand) শিবিরে ঢুকে পড়লেন ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসন।

এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৯৯টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন বোল্ট। তাঁর অভিজ্ঞতা অন্য়তম সম্পদ ভারতের মাটিতে বিশ্বকাপের জন্য। শেষ দুটো বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই তারকা বাঁহাতি পেসার। ওয়ান ডে ফর্ম্যাটে দেশের জার্সিতে শেষবার খেলেছেন গত বছর সেপ্টেম্বরে। এরপর ফের জাতীয় দলে ডাক পেলেন বিশ্বকাপের আগে। বোল্ট এখনও পর্যন্ত ৯৯টি ম্যাচে ১৮৭ উইকেট ঝুলিতে পুরেছেন। 

অন্যদিকে জেমিসন পিঠের চোট সারিয়ে ফিরে এসেছেন। ২০২২ সাল থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি দীর্ঘকায় এই অলরাউন্ডার। গত বছর এপ্রিলে শেষ ওয়ান ডে খেলেছিলেন জেমিসন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলকে পাওয়া যাবে না। সার্জারি হয়েছিল তাঁর। মার্ক চ্যাপম্যান ও জিমি নিশামকে চার ম্যাচের সিরিজে দেখা যাবে। টি-টোয়েন্টি সিরিজের পর ইশ সোধি দেশের ফিরে যাবেন। 

ভারতে আসবে পাকিস্তান

ভারত ও পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক সম্পর্ক একেবারেই ভাল নয়। বহুদিন ধরেই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ। এমনকী ভারতে বাবর আজমদের বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছিল জট। তবে অনেক টালবাহানার পর রবিবার, ৬ অগাস্ট পাকিস্তান সরকারের তরফে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার ছাড়পত্র দেওয়া হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে রবিবার জানানো হয়, 'পাকিস্তান বরাবরই ক্রীড়াকে রাজনীতি থেকে দূরে রাখার পক্ষে সওয়াল করে এসেছে। সেই কারণেই পাক সরকার দেশের ক্রিকেট দলকে ভারতে আয়োজিত ২০২৩ সালের বিশ্বকাপে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বিশ্বাস করে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক ক্রীড়সংক্রান্ত বিষয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে না।' এই বিবৃতিতে পাকিস্তানের তরফে ভারতীয় দলকে পড়শি দেশে এশিয়া কাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনার করা হয়।

অনেকেই দাবি করছেন পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে আসতই, এই টালবাহানাটা অনেকটাই লোক দেখানো ছিল। প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে (Harsha Bhogle) নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কড়া বার্তা, বড় বড় কথা যতই বলা হোক না কেন, পাকিস্তান কিন্তু বিশ্বকাপে খেলতে আসতই। দুই মাস আগে থেকেই এটা নিশ্চিত ছিল। ওদের খেলোয়াড়রাও তো এমনটাই চাইবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget