এক্সপ্লোর

Pele Hospitalised: বিশ্বকাপের মাঝেই ফের হাসপাতালে পেলে, কেমন আছেন ফুটবলের সম্রাট?

Pele Health Update: ২০২১-এর সেপ্টেম্বরেই তাঁর অস্ত্রোপচার করে শরীর থেকে টিউমার বের করা হয়। হাসপাতালে ভর্তির সময় পেলের পাশে ছিলেন তাঁর স্ত্রী। 

সাও পাওলো: বিশ্বকাপ চলছে। এর মাঝেই আবার দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি করা হল পেলেকে। ক্যান্সারের সঙ্গে লড়ছেন ফুটবল সম্রাট। হঠাৎ অসুস্থ ব্রাজিলিয় ফুটবল কিংবদন্তী পেলে। হঠাৎই সারা শরীর ফুলে যায় তাঁর। তাঁর decompensated heart failure হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে তাঁর অবস্থা স্থিতিশীল, ইনস্টাগ্রামে জানিয়েছেন পেলের কন্যা। ২০২১-এর সেপ্টেম্বরেই তাঁর অস্ত্রোপচার করে শরীর থেকে টিউমার বের করা হয়। হাসপাতালে ভর্তির সময় পেলের পাশে ছিলেন তাঁর স্ত্রী। 

কিংবদন্তি ফুটবলার পেলের শরীর থেকে অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছিল টিউমার। চিকিৎসকরা জানিয়েছিলেন, পেলের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। গত কয়েকদিন ধরেই ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি পেলে। এতদিন তাঁর শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানা যায়নি। ফলে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পেলের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। শেষপর্যন্ত সোমবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হল, ৮০ বছর বয়সি এই কিংবদন্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে পেলের শরীরে টিউমার ধরা পড়ে। তিনি হাসপাতালে রুটিন চেক আপের জন্য গিয়েছিলেন। তখনই তাঁর শারীরিক পরীক্ষায় টিউমার ধরা পড়ে। এরপর চিকিৎসকরা অস্ত্রোপচার করার পরামর্শ দেন। সেই অস্ত্রোপচার সোমবার হল।

পেলে তাঁর সোশ্যাল মিডিয়া চ্যানেলে জানিয়েছিলেন, ‘এই অস্ত্রোপচার অসাধারণ জয়। আমি পুরোপুরি সুস্থ আছি। ড. ফ্যাবিও ও ড. মিগুয়েলকে আমার স্বাস্থ্যের যত্ন নেওয়ার সুযোগ দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। গত শনিবার আমার ডানদিকের কোলন থেকে টিউমার বাদ দেওয়ার জন্য অস্ত্রোপচার করা হয়। গত সপ্তাহে রুটিন পরীক্ষার সময় আমার কোলনে টিউমার ধরা পড়ে। সৌভাগ্যবশত, আপনাদের সবার সঙ্গে জয় উদযাপন করা আমার অভ্যাস। আমি এই ম্যাচও হাসিমুখেই খেলব। পরিবার ও বন্ধুদের ভালবাসায় আমি আনন্দ ও ইতিবাচক মানসিকতা নিয়েই বেঁচে আছি।’

উল্লেখ্য, ব্রাজিল এরমধ্যেই বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে। ২০০২ সালে শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার নেমারদের কাপ জয়ের ব্যাপারে আশাবাদী পেলে। প্রতিনিয়ত খেলাও দেখছেন। কিন্তু এবার শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ফের ভর্তি হতে হল পেলেকে। তাঁর অগনিত অনুরাগীরা প্রার্থনা করছেন যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন ফুটবল সম্রাট। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget