এক্সপ্লোর

Copa America Semi Final: কোপায় তিতের রেকর্ড সঞ্জীবনী নেমারদের, কাল কখন-কোথায় দেখবেন শেষ চারের ম্যাচ?

কোপায় একটি অনন্য রেকর্ড রয়েছে ব্রাজ়িল কোচ তিতের। এখনও পর্যন্ত কোপা আমেরিকায় ব্রাজ়িলের কোচ হিসাবে কখনওই হার দেখেননি তিতে।

রিও দে জেনেইরো: কোপা আমেরিকার সেমিফাইনালে কাল ভারতীয় সময় ভোররাতে ব্রাজ়িলের সামনে পেরু। চিলিকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়ররা। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ পেরু শেষ আটের ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে।

সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়ে যেতেই অবশ্য বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীরা প্রার্থনা শুরু করে দিয়েছেন ফাইনালে ব্রাজ়িল বনাম আর্জেন্তিনা দ্বৈরথের। বিশ্ব ফুটবলের দুই মহাশক্তিধর দেশ একে অপরের মুখোমুখি হওয়া মানেই ফুটবলের মণিমাণিক্য় ছড়িয়ে পড়া। সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন সকলেই। কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলবেন লিওনেল মেসিরা।

অঙ্ক বলছে, পেরুর বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড ব্রাজ়িলের। এখনও পর্যন্ত দক্ষিণ আমেরিকার দুই দেশ ৪৯ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩৫টি ম্যাচই জিতেছে সেলেকাওরা। মাত্র ৫টি ম্যাচে জিতেছে পেরু। অমীমাংসিতভাবে শেষ হয়েছে ৯টি ম্যাচ। চলতি কোপা আমেরিকায় দুই দলই এক গ্রুপে ছিল। গ্রুপ বি-র ম্যাচে পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজ়িল। তবে দু'বছর আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজ়িলকে ১-০ গোলে হারানোর সুখস্মৃতি রয়েছে পেরুর। তবু, রেকর্ড বলছে ব্রাজ়িলই ফাইনালে ওঠার ব্যাপারে হট ফেভারিট।

সেমিফাইনালে মুখোমুখি হওয়া দল দুটি আসলে গত কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট। গতবারের চ্যাম্পিয়ন ব্রাজ়িলের সামনে আগের বারের রানার্স পেরু। তিতের ব্রাজ়িল গ্রুপ পর্বেও একবার তাদের পরীক্ষা নিয়েছিল। সেই ম্য়াচে পেরু হেরেছিল ৪-০ গোলে।

কোপায় একটি অনন্য রেকর্ড রয়েছে ব্রাজ়িল কোচ তিতের। এখনও পর্যন্ত কোপা আমেরিকায় ব্রাজ়িলের কোচ হিসাবে কখনওই হার দেখেননি তিতে। জয় ৮টি ম্যাচে। তাঁর প্রশিক্ষণে কোপায় ৩টি ম্যাচ ড্র করেছে ব্রাজ়িল। যে রেকর্ড ভরসা দেবে নেমারদের।

কখন, কোথায় দেখবেন ম্যাচ: ব্রাজিল বনাম পেরু খেলা শুরু ভোর ৪.৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?

ভিডিও

Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget