এক্সপ্লোর

কোহলি সচিনের রেকর্ড ভাঙতে পারে, কিন্তু ইশ্বরকে অতিক্রম করা সহজ নয়, বললেন ব্রেট লি

বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাটেই তাঁর ঝলমলে ধারাবাহিকতাই এর প্রমাণ। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি।

নয়াদিল্লি:  বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাটেই তাঁর ঝলমলে ধারাবাহিকতাই এর প্রমাণ। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। তবে মাস্টার-ব্লাস্টার সচিনের তেন্ডুলকরের এমন এক রেকর্ড রয়েছে, যার এখনও অন্য ব্যাটসম্যান কার্যত ধরাছোঁয়ার বাইরে। এই রেকর্ড ভাঙা তো দূরের কথা , কাছাকাছি  পৌঁছতেও দেখা যাচ্ছে না কাউকে। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার ব্রেট লি মনে করেন, কোহলি যদি এভাবেই খেলতে থাকেন, তাহলে আগামী কয়েক বছরে সচিনের ওই রেকর্ড ভেঙে দিতে পারেন। গত ১১ বছরে কোহলি যেভাবে একের পর এক সেঞ্চুরি ও রান করে আসছেন, তা দেখে  অনেকেই মনে করেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের একশ শতরানের রেকর্ড কেউ যদি ভাঙতে পারেন, তাহলে তিনিই পারবেন। দীর্ঘ ২৪ বছরের কেরিয়ারে সচিন একদিনের ক্রিকেটে ৪৯ এবং টেস্টে ৫১ টি শতরান করেছেন। ২০০৮-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোহলির। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন তিনি। সেইসঙ্গে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৭০। এরমধ্যে একদিনের ক্রিকেটে ৪৩ এবং টেস্টে ২৭ টি সেঞ্চুরি রয়েছে কোহলির। ৫০ ওভারের ফরম্যাটে সচিনের রেকর্ড থেকে খুব বেশি দূরে নেই কোহলি। কিন্তু ১০০ শতরানে পৌঁছনো কিন্তু খুব একটা সহজ নয়। ফাস্ট বোলার ব্রেট লি মনে করেন, কোহলি সচিনের ওই রেকর্ড ভেঙে দিতে পারেন। কিন্তু তা তিনটি বিষয়ের ওপর নির্ভর করবে-প্রতিভা, ফিটনেস ও মানসিক দৃঢ়তা। ব্রেট লি মনে করেন, এই তিনটি গুণই কোহলির রয়েছে। প্রাক্তন অসি পেসার বলেছেন, আমার মনে হয় যে কোহলির এই তিনটি গুণ রয়েছে এবং ও সচিনের রেকর্ড টপকে যেতে পারে। কিন্তু আমরা সচিনের কথা বলছি। আর কেউ ঈশ্বরকে কীভাবে অতিক্রম করতে পারে। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে। ব্রেট লি বলেছেন, আগামী ৭-৮ বছর কোহলি যদি এভাবে খেলতে পারেন, তাহলে তিনি নিশ্চিতভাবে সচিনের ওই রেকর্ড ভেঙে দিতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget