এক্সপ্লোর

ভারতের বুমরাহ ও অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নার বিশ্বকাপ জয়ে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, বলছেন মাইকেল ক্লার্ক

বল হাতে জসপ্রিত বুমরাহর দুরন্ত দক্ষতা ভারতকে বিশ্বকাপ জয়ের দারুণ একটা সুযোগ করে দিয়েছ। তেমনি কাপ ধরে রাখার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারেন ডেভিড ওয়ার্নার। এমনই মত প্রকাশ করেছেন ২০১৫-র অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।

ম্যাঞ্চেস্টার: বল হাতে জসপ্রিত বুমরাহর দুরন্ত দক্ষতা ভারতকে বিশ্বকাপ জয়ের দারুণ একটা সুযোগ করে দিয়েছ। তেমনি কাপ ধরে রাখার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারেন ডেভিড ওয়ার্নার। এমনই মত প্রকাশ করেছেন ২০১৫-র অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিশ্বকাপের তিন দাবিদারের মধ্যে কেন ভারত ও অস্ট্রেলিয়া রয়েছে, সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে প্রাক্তন অজি অধিনায়ক ক্লার্ক তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, কেভিন পিটারসেন ও মাইকেল ভনের মতো প্রাক্তন ইংরেজ ক্রিকেটাররা আশা করলেও ট্রফি এবারও আয়োজক দেশের ঘরে নাও আসতে পারে। গত দুই বছরে বুমরাহর দুরন্ত বোলিং নিয়ে উচ্ছ্বসিত ক্লার্ক। তিনি বলেছেন, ওর হাতে সব ধরনের অস্ত্র মজুত রয়েছে। ও ফিট ও স্বাস্থ্যবান। আমি আশা করছি এভাবে খেললে বিশ্বকাপে ভারতের সাফল্যের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বুমরাহ। কিন্তু ক্লার্ক মনে করেন, অস্ট্রেলিয়া, বিশেষ করে, ওয়ার্নারের কাছে চ্যালেঞ্জের মুখে পড়বেন বুমরাহ। ওয়ার্নার ইতিমধ্যেই ছয় ম্যাচে দুটি সেঞ্চুরি সহ ৪৪৭ রান করেছেন। ক্লার্ক বলেছেন, আমি ডেভিডের কাছ থেকে ব্যতিক্রমী পারফরম্যান্স আশা করি, কারণ ও ব্যতিক্রমী খেলোয়াড়। ও খামখেয়ালি। ও দলের পক্ষে এক্স-ফ্যাক্টর। অস্ট্রেলিয়া যদি বিশ্বকাপ জেতে তাহলে আমার মতে ওয়ার্নার সর্বাধিক রান সংগ্রহকারী হবে। এই দুই খেলোয়াড়কে এতটা বিশেষ কেন তিনি মনে করছেন, সে বিষয়েও পৃথকভাবে বিশ্লেষণ করেছেন ক্লার্ক। ব্যাটসম্যানদের পক্ষে বুমরাহকে খেলা এতটা কঠিন কেন, সে ব্যাপারে ক্লার্ক বলেছেন, নতুন বলে বুমরাহ সুইং ও সিম করতে পারে। মাঝের ওভারগুলি বল যখন কিছুই করে না, তখন ও অতিরিক্ত পেসে ব্যাটসম্যানদের বিপাকে ফেলে। ও প্রায় ১৫০ কিমি গতিতে বল করে এবং ডেথ ওভারগুলিতে ও খুব ভালো ইয়র্কার দিতে পারে। আর যদি রিভার্স সুইং হয়, তাহলে ও একজন প্রতিভা। ক্লার্ক বলেছেন, একজন অধিনায়কের বুমরাহর মতো কোনও বোলারের প্রয়োজন, যার হাতে যখন উইকেট দরকার তখন বল তুলে দেওয়া যায়।ও বোলিং ওপেন করতে পারে, যখন কিছুই হচ্ছে না তখন ৩৫ ওভারে এসেও বল করে যেতে পারে বা একেবারে শেষে চার ওভারও বোলিং করতে পারে। আর এটাই ভারতের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। দুটি নতুন বলের পরিবর্তে একটি বলে খেলা হলে বুমরাহকে ওয়াসিম আক্রমের মতোই ভালো হতেন? এই প্রশ্নের উত্তরে ক্লার্ক বলেছেন, আমার এমনটাই মনে হয়। ও এতটাই ভালো যে, মানিয়ে নেওয়ার পথ ও ঠিক খুঁজে নিতে পারত। সমস্ত বিতর্ক পিছনে ফেলে ওয়ার্নারকে চেনা ছন্দে ফিরে আসতে দেখে তিনি খুব খুশি বলেও জানিয়েছেন ক্লার্ক। ভারতের বিরুদ্ধে স্লো ইনিংসের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল ওয়ার্নারকে। এখন সেই ধাঁচে খেলেই ওয়ার্নার অন্য দলগুলির বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে জয়ের সুযোগ করে দিচ্ছেন। ক্লার্ক বলেছেন, টি ২০-র থেকে ওডিআই ভিন্ন। ওডিআই ফর্ম্যাটে ফিরতে ওর কিছুটা সময় লেগেছে। ইনিংসের শুরুতে ওকে ধৈর্য্য ধরতে দেখা যাচ্ছে। ক্লার্ক বলেছেন, অনেকেই বলেছেন, নিজের সেরা ফর্মে নেই ওয়ার্নার। কিন্তু দুটি দেড়শ-র বেশি রানের ইনিংস খেলেছে ও। এভাবে ওয়ার্নার দেখিয়ে দিয়েছে যে ও কতটা ভালো প্লেয়ার। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক রানসংগ্রহকারী ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget