এক্সপ্লোর

জয়ের কৃতিত্ব রোহিত-বুমরাহকেই দিচ্ছেন বিরাট

ভারতের পরের ম্যাচ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে জয় পেয়ে খুশি বিরাট।

সাউদাম্পটন: বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের সহজ জয়ের কৃতিত্ব ওপেনার রোহিত শর্মা ও পেসার জসপ্রীত বুমরাহকে দিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভারতের পরের ম্যাচ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে জয় পেয়ে খুশি বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পর বিরাট বলেন, ‘দীর্ঘসময় অপেক্ষার পর আমরা যখন খেলতে নামলাম, তখন দেখলাম কঠিন পরিস্থিতি। আমাদের দৃষ্টিকোণ থেকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা জরুরি ছিল। রোহিতকে কুর্ণিশ জানাতেই হবে। ওর ইনিংসটা ছিল স্পেশাল। ওর সঙ্গে যারা ব্যাটিং করেছে, তারাও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের এই জয় পেশাদারি মানসিকতার ফসল।’ বিরাট আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা টানা দুই ম্যাচ হেরে আমাদের মুখোমুখি হয়। তাই প্রথম ১৫ ওভারে ভালভাবে খেলা দরকার ছিল। জসপ্রীত অন্য মাত্রার পারফরম্যান্স দেখিয়েছে। ও যেভাবে বোলিং করছে, ব্যাটসম্যানরা সবসময়ই চাপে থাকছে। (যুজবেন্দ্র) চাহলও অসাধারণ বোলিং করেছে। প্রথম ম্যাচে জয় সবসময় গুরুত্বপূর্ণ। মাঠে আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। বিপক্ষের আক্রমণের বিরুদ্ধে ব্যাটসম্যানদের লড়াই করতে হয়। সেই কারণেই রোহিতের ইনিংস স্পেশাল। ওর অভিজ্ঞতা কাজে লেগেছে। কে এল (রাহুল) রোহিতের সঙ্গে খুব ভাল ব্যাটিং করেছে। তারপর এম এস (ধোনি) জমাট ব্যাটিংয়ের পরিচয় দেয়। হার্দিকও (পাণ্ড্য) দারুণভাবে ম্যাচ শেষ করে দিয়েছে। ওর খেলা ভাল লেগেছে।’

সেরা শিরোনাম

ICC T20I Ranking: টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
Asian Games 2026: শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের
Asian Games 2026: শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের
Asian Games 2026: ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?
ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?
Asian Games 2026: একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget