এক্সপ্লোর

বুমরাহর পরামর্শ মেনেই সাফল্য, পাঁচ উইকেট নেওয়ার পর বললেন ইশান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষপর্বে বল হাতে জ্বলে উঠেছিলেন ইশান্ত শর্মা। দিনের শুরুতে ব্যাট হাতে দৃঢ়তা ও দিনের শেষ পর্বে তাঁর বিধ্বংসী বোলিংয়ে ম্যাচের রাশ আপাতত ভারতের হাতে। বল হাতে তাঁর এই পারফরম্যান্সের কৃতিত্ব ইশান্ত দিলেন তাঁর সহ বোলার জসপ্রিত বুমরাহকে।

নর্থ সাউন্ড: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষপর্বে বল হাতে জ্বলে উঠেছিলেন ইশান্ত শর্মা। দিনের শুরুতে ব্যাট হাতে দৃঢ়তা ও দিনের শেষ পর্বে তাঁর বিধ্বংসী বোলিংয়ে ম্যাচের রাশ আপাতত ভারতের হাতে। বল হাতে তাঁর এই পারফরম্যান্সের কৃতিত্ব ইশান্ত দিলেন তাঁর সহ বোলার জসপ্রিত বুমরাহকে। দ্বিতীয় দিনে নিজের শেষ তিন ওভারে তিন উইকেট নেন ইশান্ত। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত পাঁচ উইকেট দখল করেন তিনি। টেস্ট ক্রিকেটে এই নিয়ে নয়বার কোনও ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন তিনি। তাঁর বোলিং দাপটের সৌজন্যে প্রথম ইনিংসে ভারতের থেকে এখনও ১০৮ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হাতে রয়েছে মাত্র দুই উইকেট। ইশান্ত ৪২ রানে পাঁচ উইকেট নিয়েছেন। তিনি বলেছেন, বৃষ্টি হয়েছিল। ফলে বল ভিজে গিয়ে কিছুই হচ্ছিল না। তাই, আমরা ক্রশ সিমে বোলিংয়ের কথা ভাবি। উইকেটে বাউন্স ছিল। প্রকৃতপক্ষে বুমরাহ আমাকে এসে বলে যে, বলে কিছুই কাজ হচ্ছে না, তাই আমরা ক্রশ সিমে চেষ্টা করে দেখতে পারি। বিপক্ষের ইনিংস যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে পারলে তা দলের পক্ষে ভাল। আমরা সেই চেষ্টা করি এবং আমরা তা করতে সক্ষম। বিসিসিআই ডট টিভির জন্য ফিল্ডিং কোচ আর শ্রীধরকে দেওয়া সাক্ষাত্কারে ইশান্ত এ কথা বলেছেন। দ্বিতীয় দিনের শুরুতে ১৯ রান করে রবীন্দ্র জাডেজাকে যোগ্যসঙ্গত দিয়েছিলেন ইশান্ত। তাঁদের অষ্টম উইকেট জুটিতে ৬০ রান ভারতকে প্রথম ইনিংসে ২৯৭ রান তুলতে সাহায্য করেছিল। এ ব্যাপারে ইশান্ত বলেছেন, সত্যি কথা বলতে কী, যখন আউট হয়ে যাই, তখন একেবারেই ভালো লাগছিল না। আমি জাড্ডুর সঙ্গে যতটা বেশি রান করতে পারতাম, তাতে দলের পক্ষে ভালো হত। ৩ উইকেটে ২৫ রান থেকে যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমি জাডেজার সঙ্গে একটা লম্বা পার্টনারশিপ চাইছিলাম। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তাঁর পাঁচ শিকারের মধ্যে দুটি ছিল কট অ্যান্ড বোল্ড। দুটিই ছিল চমত্কার প্রচেষ্টা। ইশান্ত এর কৃতিত্ব ফিল্ডিং কোচ শ্রীধরকে দিয়েছেন। ইশান্ত শ্রীধরকে বলেছেন, পুরো কৃতিত্বটা তোমার। তুমি সব সময়ই বল যে, ফিল্ডিংয়ের সময় সর্বদা অনুমানশক্তিকে কাজে লাগাতে হবে। শ্রীধরের ফিটনেস বাড়ানোর পরামর্শেও যে তিনি উপকৃত, তা জানিয়েছেন ইশান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget