এক্সপ্লোর

আজ থেকে ফের শুরু হচ্ছে বুন্দেশলিগা, দর্শকশূন্য স্টেডিয়ামে হবে খেলা

জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৭৬ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৮,০০১।

মিউনিখ: করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বের যাবতীয় খেলা। আজ থেকে ফের শুরু হচ্ছে জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা। প্রথমদিন ৬টি ম্যাচ হওয়ার কথা। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে শালকের। এই ডার্বি দেখতে স্টেডিয়ামে সাধারণত ৮০ হাজার দর্শক হাজির থাকেন। কিন্তু আজ কোনও দর্শককেই মাঠে ঢুকতে দেওয়া হবে না। বুন্দেশলিগার সব ম্যাচই আপাতত চলবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তিনটি পরিবর্তনের বদলে সব দলকে পাঁচজন ফুটবলার বদল করার অনুমতি দেওয়া হচ্ছে। জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৭৬ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৮,০০১। এরই মধ্যে শুরু হচ্ছে ফুটবল। করোনা মোকাবিলায় মাঠে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা রাখা হচ্ছে। চিকিৎসক, স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মী, নিরাপত্তারক্ষী ও সাংবাদিক ছাড়া কারও প্রবেশাধিকার থাকছে না। ডর্টমুন্ডের পেশাদার ফুটবলারদের সংস্থার প্রধান সেবাস্তিয়ান কেহল জানিয়েছেন, ‘এটাই সবচেয়ে অস্বাভাবিক ডার্বি হতে চলেছে। এই ম্যাচের সঙ্গে দর্শক, তাঁদের আবেগ, মাঠের উত্তেজক পরিবেশ জড়িয়ে থাকে। কিন্তু এবার সেসব কিছুই থাকবে না।’ ডর্টমুন্ডের মেয়র উলরিখ সিয়েরাউ জানিয়েছেন, ‘রাজনৈতিক উদ্দেশে কাউকে এই ডার্বিকে ব্যবহার করতে দেওয়া হবে না। লকডাউন-বিরোধী মিছিল যাতে স্টেডিয়ামের কাছাকাছি না আসতে পারে, সেটা নিশ্চিত করার জন্য প্রচুর পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। কোনও দর্শককেও স্টেডিয়ামের কাছে যেতে দেওয়া হবে না।’ চলতি বুন্দেশলিগা বন্ধ হওয়া পর্যন্ত শীর্ষে বায়ার্ন মিউনিখ। তাদের ২৫ ম্যাচ খেলে পয়েন্ট ৫৫। সমসংখ্যক ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া। মূলত এই দুই দলের মধ্যেই চ্যাম্পিয়নশিপের লড়াই চলছে। আগামীকাল অ্যাওয়ে ম্যাচে ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হতে চলেছে বায়ার্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget