এক্সপ্লোর

Corona and Yaas: করোনা ও ইয়াসের জোড়া ধাক্কা, সাহায্য নিয়ে হাজির ময়দানের দুই ক্লাব

করোনা ও ইয়াস পরবর্তী পরিস্থিতিতে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি অনুমোদিত দুই ক্লাব।

কলকাতা: করোনা অতিমারিতে জবুথবু গোটা বিশ্ব। কোভিড কাঁটায় বিদ্ধ বাংলাও। প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও নেহাত কম নয়। তার ওপর বাংলাকে সামলাতে হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের দাপট। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

করোনা ও ইয়াস পরবর্তী পরিস্থিতিতে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি অনুমোদিত দুই ক্লাব। শ্যামবাজার ও ওয়াইএমসিএ। শ্যামবাজার ক্লাব ও চন্দ্রনাথ চট্টোপাধ্যায় মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষ থেকে ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের মায়াচর গ্রামের বাসিন্দাদের খাদ্যসামগ্রী ও অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়া হল। শনিবার ক্লাবের একটি প্রতিনিধি দল মায়াচর গ্রামে গিয়েছিল। সেখানে প্রায় ১ হাজার মানুষের হাতে খাদ্যসামগ্রী, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস তুলে দেওয়া হয়।

পাশাপাশি অভিনব উদ্যোগ নিয়েছেন ওয়াইএমসিএ ক্লাবের কর্তারাও। অতিমারি এবং লকডাউনের কারণে ময়দানে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলো। বিপাকে পড়েছেন ময়দানের প্রতিটা ক্লাবের মাঠকর্মীরা। তাই ময়দানের প্রতিটা ক্লাবের মাঠকর্মীদের পাশে দাঁড়ালেন ওয়াইএমসিএ কর্তারা। শুক্রবার প্রত্যেক ক্লাবের মাঠকর্মীদের হাতে তাঁরা চাল, ডাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। পাশাপাশি করোনা পরিস্থিতিতে সুরক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠা মাস্কও বিতরণ করা হয় মালিদের মধ্যে। হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সহ সিএবি পর্যবেক্ষকদের কমিটির অন্যতম সদস্য শ্রীমন্ত কুমার মল্লিক ও বাংলার প্রাক্তন অধিনায়ক এবং অনূর্দ্ধ ১৯ কোচবিহার ট্রফি জয়ী বাংলার কোচ প্রণব কুমার নন্দী।

এসবের মধ্যে ইতিবাচক খবর বলতে, রাজ্যে ক্রমশ কমছে সংক্রমণ। পাঁচ হাজারেরও নীচে নেমে গিয়েছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্য়ে গত ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৪,৮৮৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৪৮,১০৪ জন। ১১ জুনের হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনার অ্যাক্টিভ কেস ১৫,১৯২ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh vs Pakistan: 'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের
'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের
IPL 2026: আইপিএলের উদ্বোধন নিয়ে জট কাটল, কোথায় হচ্ছে অনুষ্ঠান, কোহলিদের প্রথম ম্যাচ?
আইপিএলের উদ্বোধন নিয়ে জট কাটল, কোথায় হচ্ছে অনুষ্ঠান, কোহলিদের প্রথম ম্যাচ?
IPL 2026: কেকেআরের অনুশীলনে রাহুল! তাহলে কি ট্রেডের মাধ্যমে নাইট শিবিরে যোগ দিচ্ছেন কেএল? শুরু জল্পনা
কেকেআরের অনুশীলনে রাহুল! তাহলে কি ট্রেডের মাধ্যমে নাইট শিবিরে যোগ দিচ্ছেন কেএল? শুরু জল্পনা
Rohit Sharma: হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটার আব্রারকে কেনার পরেই সানরাইজার্সকে আনফলো করেছেন রোহিত শর্মা?
হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটার আব্রারকে কেনার পরেই সানরাইজার্সকে আনফলো করেছেন রোহিত শর্মা?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget