এক্সপ্লোর

অধিনায়কের আমার কোচিং স্টাইল পছন্দ নয়, কোহলিকে আক্রমণ করে বিস্ফোরক কুম্বলে

মুম্বই: মধ্যরাতে বিস্ফোরণ অনিল কুম্বলের! টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিলেন ‘জাম্বো’। সাফ জানিয়ে দিলেন, অধিনায়ক বিরাট কোহবলির সঙ্গে তাঁর বনিবনা না হওয়ার জেরেই তিনি পদত্যাগ করছেন। অধিনায়ক কোহালির সঙ্গে যে তাঁর দূরত্ব তৈরি হয়েছে সেই নিয়ে জল্পনা ছিলই। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে থেকেই কোচ-ক্যাপ্টেন কাজিয়া ঘিরে ভারতীয় শিবির ছিল উত্তপ্ত। টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই বেড়েছে দূরত্ব। কমেছে দুজনের মধ্যে কথা। নেটে অনুশীলন হোক বা ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম। কুম্বলের সঙ্গে একবারও কথা বলতে দেখা যায়নি কোহলিকে। কিন্তু, এতদিন তা স্রেফ কানাঘুষোতেই সীমাবদ্ধ ছিল। কোহলি কুম্বলে বা ভারতীয় ক্রিকেটের অন্য কেউ-- এবিষয়ে মুখ খোলেননি। কিন্তু, এদিন পদত্যাগ করার পর যেন ‘ফ্রি-হিট’ পেয়ে যান কুম্বলে। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কোহলিকে। তিনি লেখেন, ‘সিএসি হেড কোচ হিসেবে আমাকে রেখে দিয়ে আমার ওপর যে আস্থা দেখিয়েছে, তার জন্য আমি সম্মানিত। গত এক বছর ধরে দল যা সাফল্য পেয়েছে, তার কৃতিত্ব অধিনায়ক, গোটা দল এবং কোচিং ও সাপোর্ট স্টাফদের।

কিন্তু, গতকাল বোর্ডের তরফে আচমকা আমাকে জানানো হল যে, অধিনায়কের আমার ‘স্টাইল’ এবং আমার প্রধান কোচ হিসেবে আমার চালিয়ে যাওয়ার বিষয়ে কিছু সমস্যা রয়েছে। আমি অবাকই হয়েছি। কারণ, আমি সর্বদা অধিনায়ক ও কোচের ভূমিকার সীমারেখাকে সম্মান করে এসেছি। যদিও, বিসিসিআই অধিনায়কের সঙ্গে আমার এই ভুল বোঝাবুঝিকে মেটানোর চেষ্টা করেছে, কিন্তু, একটা বিষয়ে পরিষ্কার হয়ে গিয়েছে, তা হল এই পার্টনারশিপ (কোচ ও অধিনায়ক) আর চলবে না। তাই আমি স্থির করি, এগিয়ে যাওয়াটাই ঠিক হবে। পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা, দায়বদ্ধতা, সততা, দক্ষতা এবং চিন্তায় বহুমুখীতা আমি এনেছিলাম। যে কোনও সম্পর্কের সাফল্যের জন্য এই বিষয়গুলিকে সম্মান জানানো উচিত। দলের সামনে আয়না তুলে ধরা, যাতে তারা ক্রমশ উন্নতি করতে থাকে। এই পরিস্থিতিতে, সিএসি ও বোর্ড যাকে ঠিক মনে করবে, তার হাতেই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আমি আবারও বলতে চাই, গত এক বছর ধরে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করাটা আমার কাছে সম্মানের ছিল। এর জন্য আমি সিএসি, বিসিসিআই ও সিওএ-কে ধন্যবাদ জানাই। একইসঙ্গে, আমি ভারতীয় ক্রিকেটের অসংখ্য ভক্ত, অনুগামীকে তাঁদের ক্রমাগত সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। চিরকাল দেশের বিরাট ক্রিকেটীয় ঐতিহ্যের শুভান্যুধায়ী হয়ে থাকব।’

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget