এক্সপ্লোর

লক্ষ্য ২৮৭, ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে সিরিজ হার বাঁচানোর লড়াই ভারতের

সেঞ্চুরিয়ন: # সেঞ্চুরিয়ন টেস্টে হার বাঁচাতে লড়ছে ভারত। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ফের বেলাইন বিরাট ব্রিগেড। পরপর ফিরলেন বিজয়, রাহুল, বিরাট। কার্যত দেওয়ালে পিঠ। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫। #দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা ভারতের। রাবাডার বলে বোল্ড মুরলী বিজয়। ১১ রানে প্রথম উইকেট হারাল ভারত। বিজয় ৯ রান করেন। #রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ছয় ওভারে ভারত বিনা উইকেটে ১১ রান। বিজয় ৯ ও লোকেশ রাহুল ২ রানে ব্যাট করছেন। #অশ্বিনের বলে এনগিডি আউট হওয়ার সঙ্গে সঙ্গে ২৫৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। তাদের লিড ২৮৬ রানে। জিততে হলে ভারতকে করতে হবে ২৮৭ রান। হাতে রয়েছে আজকের দিনের বাকি সময়ের খেলা ও পুরো পঞ্চম দিন। ভারতের পক্ষে শামি ৪৯ রানে ৪ এবং বুমরাহ ৭০ রানে ৩ উইকেট  পেয়েছেন।এছাড়াও ইশান্ত ২ ও অশ্বিন ১ টি উইকেট পেয়েছেন। #ডুপ্লেসিকে আউট করলেন বুমরাহ। দলের ২৪৫ রানে ব্যক্তিগত ৪৮ রান করে প্যাভিলয়নে ফিরলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। #অষ্টম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। রাবাডাকে আউট করলেন শামি। ২৪৫ রানে অষ্টম উইকেটের পতন হয়। অন্যপ্রান্তে অবিচল ডুপ্লেসি হাফসেঞ্চুরির দোরগড়ায়। এই মুহূর্তে ২৭৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। #চা-পানের বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেটে ২৩০। অপরাজিত ডুপ্লেসি। তাদের লিড ২৫৮ রানের। #দক্ষিণ আফ্রিকার লিড ২৫০ পেরোল> # ২১৫ রানে সপ্তম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ইশান্তের বলে কেশব মহারাজ। #ষষ্ঠ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ফিল্যান্ডারকে আউট করলেন ইশান্ত শর্মা। আউট হওয়ার আগে ২৬ রান করেন তিনি। ডুপ্লেসির সঙ্গে জুটিতে মূল্যবান ৪৬ রান যোগ করে দলের ২০৯ রানের মাাথায় ফিরে যান তিনি। # মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ১৭৩ রান। লিড ২০১ রানের। ক্রিজে রয়েছেন ডুপ্লেসিস ও ফিল্যান্ডার। # সেঞ্চুয়িরন টেস্টের চতুর্থ দিন বল হাতে জ্বলে উঠলেন শামি । এবার কুইন্টন ডি কককে তুলে নিয়ে প্রোটিয়া শিবিরে দিনের তৃতীয় আঘাতটি হানলেন শামি। ১৬৩ রানে পঞ্চম উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার। লিড ১৯১ রানের। #এলগারকে আউট করে ফের ধাক্কা দিলেন শামি। ৬১ রান করে আউট হলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১৫১ রানে চতুর্থ উইকেট হারায়। ১৭৯ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে তৃতীয় উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার। প্রাথমিক ধাক্কা সামলে এলগারের সঙ্গে ১৪১ রানের পার্টনারশিপ গড়ে ইনিংসের ভিত মজবুত করে আউট হলেন এবি ডিভিলিয়ার্স। তিনি ৮০ রান করে মহম্মদ শামির বলে আউট হন। তার আগে এলগার হাফসেঞ্চুরি পূরণ করেন। গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতেই বুমরা মার্করাম ও আমলাকে তুলে ধাক্কা দিয়েছিলেন প্রোটিয়া শিবিরে। সিরিজ জেতার লড়াইতে থাকতে চাইলে এই টেস্ট ম্যাচ জিততেই হবে ভারত। এ জন্য যত শীঘ্র সম্ভব দক্ষিণ আফ্রিকাকে অল আউট করার চেষ্টা করছে ভারত। গতকালের ২ উইকেটে ৯০ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জবাবে অধিনায়ক বিরাট কোহলির রাজকীয় ১৫৩ রানের সৌজন্যে ভারত প্রথম ইনিংসে ৩০৭ রান করে। দক্ষিণ আফ্রিকা এগিয়েছিল ২৮ রানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget