এক্সপ্লোর

CFL 2023: লাল হলুদের জয়ের ধারা অব্যাহত, উয়াড়িকে ৫-০ হারাল ইস্টবেঙ্গল

East Bengal vs Wari FC: ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে পাঁচ পাঁচটি গোল করে ইস্টবেঙ্গল।

কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL 2023) ইস্টবেঙ্গলের (East Bengal) বিজয়রথ অব্যাহত। গত ম্যাচে ইস্টার্ন রেলকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। লাল হলুদের বিরুদ্ধে কার্যত উড়ে গেল উয়াড়ি এফসি (Wari FC)। ৫-০ গোলের বিরাট বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে জোড়া গোল করেন অভিষেক কুঞ্জম। প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধের ইস্টবেঙ্গলের ঝোড়ো ফুটবলের বিরুদ্ধে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি উয়াড়ি।

ম্যাচের ৫৩ মিনিটে গুরনাজ সিংহের পাস থেকে লাল হলুদের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন দীপ সাহা। এক গোলে এগিয়ে গিয়ে ইস্টবেঙ্গল ম্যাচে জয় সুনিশ্চিত করার জন্য ঝাঁপায়। উয়াড়ির রক্ষণকে নিরন্তর চাপে ফেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। শেষমেশ ৭০ মিনিটে বহু কাঙ্খিত দ্বিতীয় গোলটি পেয়ে যায় লাল হলুদ। তন্ময় দাস লাল হলুদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যে উয়াড়ির ডিফেন্ডাররা ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলেন, তার প্রমাণ এই গোল থেকেই মেলে।

এরপরের কয়েক মিনিটে নির্দিষ্ট ব্যবধানে একের পর এক গোল করে ম্যাচের স্কোরলাইন ৫-০ জিতে নেয় ইস্টবেঙ্গল। অভিষেক ম্যাচে নিজের প্রথম ও লাল হলুদের হয়ে তৃতীয় গোলটি করেন। আমনের গোলে ইস্টবেঙ্গল স্কোরলাইন ৪-০ করে। ম্যাচ শেষ হওয়ার আগে অভিষেকই ফের একবার উয়াড়ির জালে বল জড়িয়ে স্কোরলাইন ৫-০ করেন।

 

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও শহরে এসে পড়েছেন। তিনি দলকে নিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন। আইএসএল জয়ী স্প্যানিশ কোচ কিন্তু প্রাক মরশুমে লাল হলুদ ফুটবলারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। এই প্রসঙ্গে তিনি বলেন, 'অনুশীলন পর্বটা দুর্দান্ত চলছে। দলের খেলোয়াড়রা প্রচুর খাটা খাটনি করছে। কখনও কখনও অনুশীলনটা একটি বেশিই কঠোর হয়ে যাচ্ছে। তবে এটা কিন্তু খুব একটা মন্দ নয়।' 

বিমানবন্দরে সমর্থকদের স্বাগতে আপ্লুত কুয়াদ্রাত বলেন, 'লোকজন আমাদের যেভাবে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন, তা এককথায় অনবদ্য। তারপর থেকে এখনও পর্যন্ত সবকিছুই সঠিক দিকে এগচ্ছে। ম্যানেজমেন্ট হোক, সহকারী কোচ থেকে খেলোয়াড়, সকলের সঙ্গেই ভালভাবে কাজ হচ্ছে। তাই অনুভূতিটাও বেশ ভাল।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ইন্টার মায়ামি থেকে লোনে বার্সেলোনায় ফিরবেন মেসি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget