এক্সপ্লোর

CFL 2023: মহামেডানের বিরুদ্ধে ড্র করেই কলকাতা ফুটবল লিগে কার্যত সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান

Calcutta Football League 2023: গ্রুপ এ থেকে মহামেডান ও ডায়মন্ড হারবারের পর ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসাবে সুপার সিক্সে পৌঁছল সবুজ মেরুন।

কলকাতা: কলকাতা লিগের (Calcutta Football League 2023) সুপার সিক্সে আগেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল কলকাতার দুই বড় দল ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং। আজ মহামেডানের বিরুদ্ধে (Mohun Bagan Super Giant vs Mohammedan Sporting) হার এড়াতে পারলেই সুপার সিক্সে পৌঁছে যেত মোহনবাগান সুপার জায়ান্টও। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করতে হলেও, সাদা কালো বিগ্রেডের সঙ্গে ২-২ ড্র করে সুপার সিক্সে পৌঁছে গেল সুবজ মেরুন।

এদিন গ্রুপ 'এ'-র ম্যাচের শুরুটা দুই দলই অত্যন্ত সাধারণভাবে করে। দুই দলের কারুর খেলাতেই আক্রমণের তাগিদ চোখে পড়েনি, বরং খানিকটা রক্ষণাত্মক ফুটবলই খেলে মহামেডান ও মোহনবাগান। ম্যাচের ২০ মিনিটের মাথায় রেমসাঙ্গা গোলে করে মহামেডানকে ম্যাচে এগিয়ে দেয়। মোহনবাগানের গোলরক্ষক জাহিদের ভুলেরই খেসারত দিতে হয় সবুজ মেরুনকে। তবে মোহনবাগান হয়ে কিয়ান নাসিরি কিন্তু দলকে সমতায় ফেরানোর বড় সুযোগ পেয়ে গিয়েছিলেন। অবশ্য কার্যত ফাঁকা গোল পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।  

ম্যাচের ৪০ মিনিট নাগাদ মোহনবাগান বাধ্য হয়েই পরপর ভুল করে চলা জাহিদকে তুলে নেয় সবুজ মেরুন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে দুই দলই একাধিকবার গোলের সুযোগ পেলেও, কেউই জালে বল জড়াতে পারেনি। ফলে ১-০ লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে মহামেডান। বল দখলের লড়াই থেকে গোল লক্ষ্য করে শট নেওয়া, সবেতেই প্রথমার্ধে এগিয়ে ছিল মহামেডান। তবে দ্বিতীয়ার্ধে তেড়েফুড়ে গোল করার লক্ষ্যে মাঠে নামেন মোহনবাগান। একের পর এক আক্রমণ গড়ে তুলতে থাকে সবুজ মেরুন শিবির। মহামেডান গোলরক্ষক বিয়াকা বেশ কয়েকটা ভাল সেভ করে দলের লিড সংরক্ষণ করে রাখেন অনেকটা সময়। অবশেষে ম্যাচের ৫৮ মিনিটে মহামেডান রক্ষণ ভাঙতে সক্ষম হন কিয়ান নাসিরি। দুরন্ত ফার্স্ট টাচ এবং তারপর সুন্দর চিপ শটে মহামেডান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৮০ মিনিটে টাইসনের দুরন্ত শটে ২-১ এগিয়ে যায় মোহনবাগান। মহামেডান ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে এবং সেই চেষ্টারও সুফলও পেয়ে যায় সাদা কালো বিগ্রেড। ম্যাচের ইনজুরি টাইমের সপ্তম মিনিটে ফৈয়াজের হেডারে ম্যাচে সমতায় ফেরে মহামেডান। তবে ম্যাচ ড্র হলেও, গোলপার্থক্যের নিরিখে কালীঘাটকে পিছনে ফেলে ২৪ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান। গ্রুপ এ থেকে মহামেডান ও ডায়মন্ড হারবারের পর তৃতীয় দল হিসাবে সুপার সিক্সে পৌঁছল সবুজ মেরুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ডার্বি জয়ের চেয়ে ট্রফি জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঘোষণা মোহনবাগান কোচের

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget