এক্সপ্লোর

Cheteshwar Pujara: মাত্র ৭৫ বলে এল সেঞ্চুরি, ইংল্যান্ডে আগুন ঝরাচ্ছে পূজারার ব্যাট

Cheteshwar Pujara Hundred: সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে পাঁচটি শতরান হাঁকিয়েছিলেন পূজারা। এই শতরান নিয়ে সীমিত ওভারের টুর্নামেন্টে তিনটি শতরান করে ফেললেন তিনি।

হোভ: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) সাসেক্সের (Sussex) হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন বললেও কম বলা হয়। আজ মঙ্গলবার, হোভে সাসেক্সের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের শেষ গ্রুপ পর্বের ম্যাচেও ফের কথা বলল পূজারার ব্যাট। আবারও শতরান হাঁকালেন পূজারা।

স্বপ্নের ফর্মে পূজারা

চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাজারের উপর রান করেছেন পূজারা। ৮ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৫টি, যার মধ্যে জোড়া ডাবল সেঞ্চুরি রয়েছে। ৫০ ওভারের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা বজায় রাখছেন পূজারা। আটটি ম্যাচে এই নিয়ে তৃতীয় শতরান করে ফেললেন তিনি। টেস্ট বিশেষজ্ঞ হিসাবে পরিচিত পূজারা শুধু শতরান করলেন না, করলেন মাত্র ৭৫ বলে। তাঁর ৯০ বলে ১৩২ রানের ইনিংস সাজানো ছিল ২০টি চার ও দুইটি ছক্কায়। পূজারার পাশাপাশি ওপেনার টম আলসপ ১৫৫ বলে ১৮৯ রানের ইনিংস খেলেন।

 

এই দুই ব্যাটারের দৌলতেই সাসেক্স নির্ধারিত ৫০ ওভার শেষে চার উইকেটের বিনিময়ে ৪০০ রান তোলে। এই টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় সাসেক্সের পরেই দ্বিতীয় স্থানে থাকা মিডলসেক্স জবাবে মাত্র ২৪৩ রানেই গুটিয়ে যায়। ফলে ১৫৭ রানের বিরাট ব্যবধানে জয় পায় সাসেক্স। পূজারা এর আগে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৭৯ বলে ১০৭ রান করেন। তবে সেই ম্যাচে সাসেক্সকে পরাজিত হতে হয়েছিল। এরপরের ম্যাচেই সারের বিরুদ্ধে লিস্ট এ ক্রিকেটে নিজের সেরা ইনিংসটি খেলে দলকে জেতান পূজারা। তিনি সেই ম্যাচে ১৭৪ রান করেন।

ভারতীয় ওয়ান ডে দলে ডাক পাবেন?

ডারহ্যামের বিরুদ্ধে একটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে। এবার মিডলসেক্সের বিরুদ্ধে এল এই দুরন্ত শতরান। নিঃসন্দেহে হোভের মাঠটি ছোট। তবে পূজারা যে ফর্মে রয়েছেন এবং যেমন ধারাবাহিকভাবে রান করছেন, তাতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে ভারতীয় ওয়ান ডে দলে একবার সুযোগ দিয়ে পরখ করা যেতেই পারে। বিশেষত যেহেতু প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীনই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের সীমিত ওভার বিশেষজ্ঞদের অনেকই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারতীয় দলের জন্য খারাপ খবর, করোনা আক্রান্ত কোচ রাহুল দ্রাবিড়

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget