এক্সপ্লোর

Rahul Dravid Corona: এশিয়া কাপের আগে ভারতীয় দলের জন্য খারাপ খবর, করোনা আক্রান্ত কোচ রাহুল দ্রাবিড়

Asia Cup 2022: বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সফর করার আগে করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে।

নয়াদিল্লি: আসন্ন শনিবার (২৭ অগাস্ট) থেকে শুরু হতে চলেছে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022)। সেই জন্যই আজ ভারতীয় দলের (Indian Cricket Team) সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিপত্তি।

বিসিসিআইয়ের বিবৃতি

ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) করোনা আক্রান্ত হয়েছেন। বিসিসিআইয়ের তরফে আজ, মঙ্গলবার (২৩ অগাস্ট) রাহুল দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সফর করার আগে করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে। করোনা সারিয়েই দ্রাবিড় দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন।

 

বাকি ভারতীয় দল দ্রাবিড়কে ছাড়াই আজ এশিয়া কাপ খেলতে মরুদেশে পৌঁছে যাবে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এর পরেরদিন অর্থাৎ রবিবারই (২৮ অগাস্ট) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। তবে যা পরিস্থিতি, তাতে কোচ রাহুল দ্রাবিড়কে সেই ম্যাচের আগে ভারতীয় দল তাদের ডাগআউটে পাবেন, এমন সম্ভবনা ভীষণই ক্ষীণ।

জিম্বাবোয়েতেও ছিলেন না দ্রাবিড়

প্রসঙ্গত, দ্রাবিড় সদ্যসমাপ্ত ভারত-জিম্বাবোয়ে সফরে দলের অংশ ছিলেন না। তাঁকে ছুটি দেওয়া হয়েছিল এই সিরিজের জন্য। তাঁর বদলে সিরিজে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ। তবে সিরিজ জিততে কোনও সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। জিম্বাবোয়েকে হোওয়াইটওয়াশ করে তাঁরা। সেই দলের খুব কমজনই এশিয়া কাপের স্কোয়াডে আছেন। কেএল রাহুলদের জিম্বাবোয়ে থেকে সরাসরি আমিরশাহিতে দলে যোগ দেওয়ার কথা। এদিকে সিরিজের জন্য বিশ্রামপ্রাপ্ত রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলিরা আজই ভারত থেকে আমিরশাহির উদ্দেশে রওনা দেবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে এবার ভারত কেমন পারফর্ম করে, তার ওপর কিন্তু বিশেষ নজর থাকবে।

আরও পড়ুন: সিরিজ জিতে কালা চশমার তালে ধবন-গিলদের উদ্দাম নাচ, দেখুন ভিডিও

সেরা শিরোনাম

Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget