এক্সপ্লোর

সুনীল ছেত্রী ভারতীয় দলের রক্ষাকর্তা, বলছেন কনস্টানটাইন

মুম্বই: ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা পুয়ের্তো রিকোকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর সুনীল ছেত্রীকে ভারতীয় দলের রক্ষাকর্তা বলে আখ্যা দিলেন কোচ স্টিফেন কনস্টানটাইন। তাঁর মতে, নিজেকে ফিট রাখতে পারলে অনায়াসে আরও চার-পাঁচ বছর খেলতে পারবেন সুনীল।   মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে শনিবার রাতের এই ম্যাচে আট মিনিটেই পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ভারত। সুনীল এই ম্যাচে অধিনায়ক ছিলেন না। অধিনায়কের আর্মব্যান্ড ছিল ইউরোপে ক্লাব ফুটবল খেলা গোলকিপার গুরপ্রীত সিংহের হাতে। কিন্তু দলের সবচেয়ে সিনিয়র ফুটবলার হিসেবে নিজের দায়িত্ব পালন করতে ভোলেননি সুনীল। পিছিয়ে পড়ার পরে তিনিই সতীর্থদের অনুপ্রাণিত করেন। নিজে অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করেছেন। নারায়ণ দাস, জেজে লালপেখলুয়ার গোলের পাসও তিনিই বাড়িয়েছিলেন। স্বভাবতই ক্রিকেটের শহরে ফুটবলের জয়ের দিনে ভারতের নায়ক সুনীল।   পুয়ের্তো রিকো ম্যাচে দলের সেরা তারকাকে তাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভারতীয় দলের ব্রিটিশ কোচ কনস্টানটাইন। তিনি বলেছেন, ‘সুনীল ছেত্রী এই দলের রক্ষাকর্তা। ও অসাধারণ খেলোয়াড়। গত ১০ বছর ধরে ও গোল করে যাচ্ছে। আমি ওকে মজা করে প্রায়ই বলি, তোমার খেলোয়াড় জীবন শেষ হয়ে এসেছে। কিন্তু ও আরও চার-পাঁচ বছর খেলতে পারে। ও নিজেকে শারীরিকভাবে দারুণ অবস্থায় রাখে। ও এই দলের অন্যতম নেতা, অধিনায়ক। ও যতদিন ফিট থাকবে, ততদিনই খেলবে।’   কেরিয়ারের এই পর্যায়ে সুনীলের জন্য নির্দিষ্ট কোনও পজিশন না রাখলেও, তাঁকে স্ট্রাইকারের পিছনে খেলাতে চাইছেন কোচ। তাঁর মতে, দেশের হয়ে সর্বোচ্চ গোল করা সুনীল তেকাঠি যেমন ভাল চেনেন, তেমনই গোলের পাস বাড়ান। তিনি পরিশ্রম করেন। তাই তাঁকে স্ট্রাইকারের পিছনে খেলানোই ভাল।   পুয়ের্তো রিকো ম্যাচ নিয়ে ভারতের কোচ বলেছেন, ‘পুয়ের্তো রিকো আমাদের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে। উপরের দিকে থাকা যে কোনও দলকে হারানোই ভাল। আমরা লাতিন আমেরিকার দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাই না। সেই সুযোগ পেলাম। আমি হারকে ঘৃণা করি। তাই যে ম্যাচই জিতি না কেন, আমার ভাল লাগে। তবে একটা ম্যাচ জিতলেই হবে না। ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে গেলে আরও ম্যাচ জিততে হবে। আমি সেই চেষ্টাই করছি। এই কারণেই আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গায়ানা, পুয়ের্তো রিকো, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর মতো দলগুলির বিরুদ্ধে খেলতে চেয়েছিলাম।’   ভারতের কোচ বুঝিয়ে দিয়েছেন, এই একটি জয়েই সন্তুষ্ট থাকতে নারাজ তিনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলির বিরুদ্ধে নিয়মিত খেলে তাদের হারাতে চাইছেন তিনি।

সেরা শিরোনাম

Asian Games 2026: জাতীয় সঙ্গীত নিয়ে মারাত্মক ভুল! এশিয়ান গেমসের শুরুতে মাথা কাটা গেল আয়োজকদের
জাতীয় সঙ্গীত নিয়ে মারাত্মক ভুল! এশিয়ান গেমসের শুরুতে মাথা কাটা গেল আয়োজকদের
Abhishek Sharma: 'কিডন্যাপ করে নিয়ে যেতে চাই', ভারতের বিধ্বংসী ওপেনাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য
'কিডন্যাপ করে নিয়ে যেতে চাই', ভারতের বিধ্বংসী ওপেনাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য
Asia Cup: পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
Asian Games Cricket: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়
এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়

ভিডিও

Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee : সবকিছু হাতছাড়া হওয়ার পর, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করলেন মমতা
TMC LOGO Contro : কালীঘাট-তৃণমূলকে লড়তে হবে, 'ফুটবলার' চিহ্নে। আর ঋতব্রত-শিবির লড়বে 'খাম' প্রতীকে
TMC Logo Contro : কালীঘাট-তৃণমূল ভোটে লড়বে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' নামে | ABP Ananda Live
TMC logo Contro: দলের নাম, দলের প্রতীক, দলের প্রার্থী। উপনির্বাচনের মুখে সবই হারালেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget