এক্সপ্লোর

Ashes 2023: হেডিংলে টেস্টে ৩ উইকেটে জয় ইংল্যান্ডের, সিরিজে ব্যবধান কমাল স্টোকস বাহিনী

ENG vs AUS: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের ২ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের শুরুতেই ব্যক্তিগত ২৩ রানের মাথায় লেগবিফোর হয়ে ফিরে যান ডাকেট।

হেডিংলে: অ্য়াশেজের তৃতীয় টেস্টে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। হেডিংলে টেস্টে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল। আজকের খেলা শুরুর আগে আরও ২২৪ রান দরকার ছিল। হ্যারি ব্রুকের অর্ধশতরানের ওপর নির্ভর করে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড বাহিনী। এদিন ১০ উইকেট দরকার ছিল অজি বাহিনীর। লাঞ্চের বিরতির পর স্টোকসের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে তাতেও জয় আটকানো যায়নি। হ্যারি ব্রুককে যোগ্য় সঙ্গ দেন ক্রিস ওকস। তিনি ৩২ রানের ইনিংস খেলেন। হ্যারি ব্রুককে ফেরানোর পরে মার্ক উডকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ওকস। 

রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের ২ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের শুরুতেই ব্যক্তিগত ২৩ রানের মাথায় লেগবিফোর হয়ে ফিরে যান ডাকেট। মিচেল স্টার্কের বলে আউট হন ডাকেট। রুটের বদলে তিন নম্বরে নামেন মঈন আলি। কিন্তু ব্যক্তিগত ৫ রানের মাথায় তিনি ফিরে যান স্টার্কের বলে বোল্ড হয়ে। ক্রলির সঙ্গে রুট জুটি বাঁধেন। তবে মিচেল মার্শের বলে ৪৪ রানের মাথায় অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ক্রলি। বেন স্টোকস ১৩ রানের মাথায় স্টার্কের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। ২১ রান করে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে কামিন্সের বলে আউট হন রুট। জনি বেয়ারস্টো ৫ রান করে ফেরেন। 

এরপর মিডল অর্ডারে হ্যারি ব্রুক দলের হাল ধরেন। ৭৫ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান তিনি। ৩২ রানে অপরাজিত থাকেন ক্রিস ওকস। মার্ক উড ১৬ রানের ইনিংস খেলেন।

দ্বিতীয় দিনের শেষবেলায় মঈন আলির দৌরাত্ম্যে মাত্র ১১৬ রানেই চার উইকেট ফেলেছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে অজিদের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল প্রথম ইনিংসে শতরানকারী মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডের (Travis Head) কাঁধে। অজি তারকাজুটি দেখেশুনে দিনের শুরুটা করেছিলেন। তবে ক্রিস ওকস (Chris Woakes) মিচেল মার্শকে সাজঘরে ফেরাতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস শুরু হয়। ওকস নিরন্তর ভাল লাইন, লেংথে বল করে চাপ তৈরি করেন এবং তার সুফলও পান। ২৮ রানে সাজঘরে ফেরেন মার্শ। 

এরপর গোটা অস্ট্রেলিয়ান লোয়ার মিডল অর্ডারের কেউই তেমন বড় রান করতে পারেননি। অ্যালেক্স ক্যারি মাত্র পাঁচ রানে সাজঘরে ফেরেন। মিচেল স্টার্ক করেন ১৬ রান। অজি অধিনায়ক প্যাট কামিন্স স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ করেন। স্টার্ক ও কামিন্স, উভয়কেই উড আউট করেন। অপরপ্রান্তে পরপর উইকেট হারাতে দেখে হেড নিজের আগ্রাসী ব্যাটিংয়ে ইংল্যান্ড বোলারদের পাল্টা চাপে ফেলার চেষ্টা করেন। আগ্রাসী ব্যাটিংয়ে ভর করেই নিজের টেস্ট কেরিয়ারের ১৬তম অর্ধশতরান পূরণ করেন। 

টড মার্ফি খানিকটা সময় হেডকে সঙ্গ দেন। নবম উইকেটে মার্ফি ও হেড ৪১ রান যোগ করেন। তবে স্টুয়ার্ট ব্রড ১১ রানের মাথায় মার্ফিকে ফেরান। শেষ ব্যাটার হিসাবে ৭৭ রানে আউট হন হেড। ২২৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ইংল্যান্ডকে ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল ২৫১ রানের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget