এক্সপ্লোর

Mohun Bagan Supergiants: ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য মোহনবাগানের, ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরতে চায় জামশেদপুর

ISl 2023: জামশেদপুর এফসি-র এই মরশুম একেবারেই ভাল যাচ্ছে না। পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে তারা এখন টেবলের সাত নম্বরে। তাই ঘরের মাঠে তাদের জয়ে ফেরার পালা।

কলকাতা: টানা তিন ম্যাচে জয়ের পরও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiant) লিগ টেবলের তিন নম্বরে! তারাই যেখানে একমাত্র দল, যারা এ পর্যন্ত সব ম্যাচেই জিতেছে, তা সত্ত্বেও কী করে তারা তিন নম্বরে? কারণ, অন্যদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে সবুজ-মেরুন বাহিনী। বুধবার ইস্পাতনগরীতে টানা চতুর্থ জয় পেলে তারা ফের চলে যাবে শীর্ষে। কিন্তু বাইরের মাঠে খেলা যেখানে খুব একটা পছন্দ করেন না মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো, সেখানে তাঁর দল এই ম্যাচে কতটা স্বচ্ছন্দে খেলতে পারবে, সেটাই প্রশ্ন। আশিক কুরুনিয়ানের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পেয়ে সারা মরশুমের জন্য ছিটকে যাওয়ার পর গতবারের নক আউট চ্যাম্পিয়নরা সম্প্রতি হারিয়েছে রক্ষণের নির্ভরযোগ্য তারকা আনোয়ার আলিকেও। ফলে কিছুটা হলেও দুর্বল হয়েছে তারা। যদিও কোচ ফেরান্দো তা মানতে রাজি নন। তিনি বলছেন, আনোয়ারের বিকল্প তাঁর দলে রয়েছে। কিন্তু আনোয়ার যে প্রত্যয় ও আত্মবিশ্বাস নিয়ে দলের রক্ষণ পাহাড়া দিতেন, তা অন্যেরা কতটা পারবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

সাম্প্রতিক পারফরম্যান্স

জামশেদপুর এফসিলিগের প্রথম তিন ম্যাচেই তিন রকম ফল পেয়ে যায় জামশেদপুর এফসি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে শুরু করার পরে দ্বিতীয় ম্যাচে ০-১-এ তারা হার মানে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। লিগে তাদের প্রথম জয় আসে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ১-০-য়। কিন্তু পরের দুই ম্যাচে ফের জয়ের খরা। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-২-এ হার। নর্থইস্টের কাছে যে ভাবে হারে তারা, তাকে অভাবনীয় বললেও কম বলা হয়। ৯৩ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকার পরেও ১-২-এ হেরে মাঠ ছাড়তে হয় তাদের। নর্থইস্ট গোল শোধ করে ৯৪ মিনিটের মাথায় এবং জয়সূচক গোলটি করে শেষ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে। সমর্থকদের মনে হতেই পারে, এ বার দুর্ভাগ্য তাড়া করে চলেছে তাদের প্রিয় দলকে।   

মোহনবাগান এসজি: লিগের প্রথম ম্যাচে যতটা দাপুটে ফুটবল খেলে মোহনবাগান এসজি, যে ভাবে গোল করে দলকে জেতান জেসন কামিংস, দিমিত্রিয়স পেট্রাটস ও মনবীর সিং, দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ততটা দাপট দেখাতে পারেনি তারা। সারা ম্যাচে মাত্র একটি শট তিন কাঠির মধ্যে রেখেছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং সেই শটেই গোল করে জয় এনে দেন ফরাসি মিডফিল্ডার হুগো বুমৌস। গত ম্যাচে চেন্নাইয়ে যে আত্মবিশ্বাস ও আধিপত্য নিয়ে রাজত্ব করে তারা, তাতে একবারও মনে হয়নি সেটি তাদের ঘরের মাঠ নয়। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে ৩-১-এ জেতে তারা। গতবারের কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি। চলতি লিগে টানা তৃতীয় জয় পেল তারা। দিমিত্রিয়স পেট্রাটস, জেসন কামিংস ও মনবীর সিং জয় সুনিশ্চিত করেন। তাঁরা গোলের প্রচুর সুযোগ তৈরি করতে পারছে ঠিকই। কিন্তু প্রতিপক্ষের গোলের সামনে গিয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে।

দ্বৈরথের ইতিহাস

ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে ছ’বার। দু’টিতে জিতেছে কলকাতার দল। তিনটিতে জামশেদপুর এফসি। বাকি একটি ড্র হয়েছে। গত আইএসএলেই সবুজ-মেরুন বাহিনী প্রথম ম্যাচে ইস্পাতনগরীর দলকে ১-০-য় হারায়। ফিরতি লিগের ম্যাচ গোলশূন্য ড্র হয়। ২০২১-২২ মরশুমে জামশেদপুর দুই ম্যাচেই জেতে, প্রথমে ২-১-এ ও পরে ১-০-য়। তার আগের মরশুমে দুই দলই একবার করে জেতে। প্রথমে জামশেদপুর এফসি ২-১-এ ও পরে মোহনবাগান ১-০-য়।

পরিসংখ্যানবিদরা বলছেন

বুধবার জামশেদপুরকে হারাতে পারলে মোহনবাগান সুপার জায়ান্ট হবে আইএসএলের প্রথম দল, যারা কোনও মরশুমে প্রথম চার ম্যাচেই জিতবে। এমনিতেই তারা প্রথম তিন ম্যাচে জিতে একটি নজির গড়েছে। তারাই একমাত্র দল, যারা দু’বার এই কীর্তি স্থাপন করেছে। আইএসএলে শেষ ছ’টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে মোহনবাগান এসজি। এ বছর ১৪ ফেব্রুয়ারি হায়দরাবাদের কাছে হারে তারা। হুয়ান ফেরান্দোর দল জামশেদপুরের বিরুদ্ধে এ পর্যন্ত মাত্র সাতটি গোল করেছে। ইস্পাতনগরীর দলের বিরুদ্ধে সবচেয়ে কম গোল করেছে সবুজ-মেরুন বাহিনীই। তাদের অভিজ্ঞ ডিফেন্ডার শুভাশিস বোস এ পর্যন্ত ৯২ শতাংশ এরিয়াল ডুয়াল জিতেছে। এই আইএসএলে আর কোনও ফুটবলার এরিয়াল ডুয়ালে এতটা সফল হতে পারেননি। সহাল আব্দুল সামাদ এ পর্যন্ত ২০টি ড্রিবলের চেষ্টা করে ১৩টিতেই সফল হয়েছেন, যা সর্বোচ্চ।  

আইএসএলে গত দুই মুখোমুখিতে মোহনবাগানের বিরুদ্ধে একটি ম্যাচেও জিততে পারেনি জামশেদপুর এফসি। তবে গত তিনটি হোম ম্যাচে তারা অপরাজিত রয়েছে। জামশেদপুর এফসি-র প্রতীক চৌধুরি আইএসএলে শততম ম্যাচ খেলতে চলেছেন। তিনি ৩৪তম ফুটবলার, যিনি এই সন্মান অর্জন করবেন। জামশেদপুরের হয়ে তিনি ৩২তম ম্যাচ খেলবেন, যা তাঁর নিজেরই গড়া নজির ছোঁবে। এর আগে বেঙ্গালুরু এফসি-র হয়েও ৩২টি ম্যাচ খেলেছিলেন তিনি। সেও ছিল রেকর্ড।   

ম্যাচ- জামশেদপুর এফসি বনাম মোহনবাগান এসজি

ভেনু- জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর  

সময়- ১ নভেম্বর, ২০২৩, বুধবার, রাত ৮টা

সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং

টিভিডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ, সূর্য মুভিজ- মালয়ালাম

স্ট্রিমিংজিও সিনেমা ও ওয়ানফুটবল                                                                                                                                     তথ্য- আইএসএল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget