এক্সপ্লোর

Mohunbagan club: নির্বাচনের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র মোহনবাগান ক্লাব চত্বর, সংঘর্ষে আহত ৩

Mohunbagan club: মোহনবাগানে নির্বাচনের মনোনয়ন শেষ দিনে এই সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন বলে খবর। আহতরা রক্তাক্ত হয়ে পড়েন।

কলকাতা: শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান (Mohunbagan Club)  নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার (Clash)। রণক্ষেত্র হয়ে উঠল মোহনবাগান ক্লাব চত্বর। মোহনবাগান ক্লাবের বাইরে ব্যাট-উইকেট নিয়ে চলল ব্যাপক মারামারি। পুরো ঘটনায় চলে বেশ কিছু সময় ধরে। ক্যামেরাতেও ধরা পড়েছে সেই উন্মত্ত মারামারির ঘটনা। মোহনবাগানে নির্বাচনের মনোনয়ন শেষ দিনে এই সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন বলে খবর। আহতরা রক্তাক্ত হয়ে পড়েন। প্রাক্তন ফুটবলার সত্যজিত্‍ চট্টোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে রয়েছে ময়দান থানার পুলিশ।

এই ঘটনার প্রতিক্রিয়ায় মোহনবাগান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবের বাইরের ঘটনা, কারা করেছে বলতে পারব না।

আজ মোহনবাগানে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। বিকেল পাঁচটা ছিল মনোনয়ন জমার সময়সীমা।  এদিন দুপুর থেকে ক্লাবের বাইরে ভিড় জমতে শুরু করে। তারপরই হৈহট্টগোলের আওয়াজ শোনা যায়। এক পক্ষ, আর এক পক্ষর ওপর ব্যাট, উইকেট হাতে ঝাঁপিয়ে পড়ে।কারুর কারুর মাথায়ও আঘাত লেগেছে বলে খবর। এই সংঘর্ষে রক্ত পর্যন্ত ঝরে। ব্যাট-উইকেট হাতে রীতিমতো দাপাদাপি চলে। এরইমধ্যে সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ বলেছেন, এই সংঘর্ষের সঙ্গে ক্লাবের নির্বাচনের কোনও সম্পর্ক নেই। ক্লাবের বাইরে ঘটনা ঘটেছে। কাদের মধ্যে মারপিঠ হয়েছে জানা নেই। 

ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে।  জানা গেছে, ক্লাবে ভোট চলা সত্ত্বেও কেন পুলিশকে অবগত করা হয়নি সেই প্রশ্ন তোলা হয়েছে থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে 

উল্লেখ্য, কয়েকদিন আগেই আইএমএ কলকাতা শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায়। সকাল ১১টা থেকে তালতলায় আইএমএ-র কলকাতা শাখা অফিসে শুরু হয় ভোটদান। আইএমএ-র সভাপতি পদের জন্য লড়াইয়ে ছিলেন চিকিত্সক-বিধায়ক নির্মল মাঝি ও আরেক চিকিত্সক প্রশান্ত ভট্টাচার্য। ভোটপর্ব শুরুর আগে থেকেই ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু’ পক্ষের সমর্থকরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। আইএমএ-র কলকাতা শাখার অফিসের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

সেরা শিরোনাম

Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget